1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

ব্যবসায়ীরা না বাঁচলে ব্যাংকও বাঁচবে না: অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ব্যবসায়ীরা না বাঁচলে ব্যাংকও বাঁচবে না। তিনি বলেন, এই মুহূর্তে ব্যাংকগুলোর কিছু ক্ষতি হলেও সরকার ব্যবসায়ীদের স্বার্থ বেশি করে দেখবে।

মহামারির কারণে ব্যাংকের ঋণগ্রহীতাদের খেলাপি না করার বিশেষ সুবিধা আরেক দফা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা বিষয়ে এসব বলেন অর্থমন্ত্রী।

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে অনলাইনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব বলেন।

ঋণগ্রহীতাদের খেলাপি না করার বিশেষ সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক তাতে ব্যাংকগুলো লোকসানে পড়বে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা না বাঁচলে ব্যাংকও বাঁচবে না।’

ঋণ পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘গত অর্থবছরে ব্যাংকগুলো ভালো মুনাফা করেছে। ফলে ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ একটু বাড়ানো হলেও তাদের মুনাফা খুব বেশি কমে যাবে না। তাছাড়া ঋণ তো মওকুফ করে দেওয়া হয়নি। শুধু আদায়ের মেয়াদ কিছুটা বাড়ান হয়েছে। এর পর তারা ঋণ আদায় করতে পারবে।’

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ঢাকা (জয়দেবপুর)-ময়মনসিংহ মহাসড়কে দুই পাশে সার্ভিস লেনসহ এক্সপ্রেসওয়েতে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান কোরিয়া ওভারসিস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আরবার ডেভেলপমেন্ট করপোরেশন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD