1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীর ছাগলনাইয়াতে অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী মাসুদ রানা বিজিবির হাতে আটক / দৈনিক প্রথম সময়

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
 ফেনীর ছাগলনাইয়ার ভারত সীমান্ত এলাকা থেকে একটি বিদেশী শর্টগান, এক রাউন্ডগুলি ও ফেন্সিডিলসহ জেলার র্শীষ সন্ত্রাসী, অস্ত্র ও মাদক কারবারী মাসুদ রানাকে আটক করেছে ফেনী-৪ বিজিবি। গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চম্পকনগর এলাকার বাংলাদেশ-ভারতীয় সীমান্ত পিলার-২১৯৫/৬ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার তাকিয়া রোডস্থ বর্ডার হাট নামক স্থানে ঢাকা থেকে দুইজন ব্যক্তির সাথে অস্ত্র বিকিকিনি করার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় পালিয়ে যায় অন্তত আরো ৪ জন কারবারী।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মোঃ সেলিমুদ্দোজা জানান, উপজেলার বর্ডার হাট নামক স্থানে ঢাকা থেকে দুইজন ব্যক্তির সাথে অস্ত্র বিকিকিনির গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ০৪ জন আসামী মোটর সাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পলিয়ে যায়। এসময় তার কাছ থেকে ০১ টি বিদেশী পিস্তল ও ভারতীয় ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি জানান,আসামী মোঃ মাসুদ রানা(২৬) ছাগলনাইয়া উপজেলার মধুগ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে।সে একজন মাদক সেবনকারী ও ব্যবসায়ী।পাশাপাশি ভারতীয় অবৈধ মালামাল চোরাকারবারী সহ সন্ত্রাসী কার্যকলাপের সাথে দীর্ঘদিন জড়িৎ থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আটককৃত আসামী রানা ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD