1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকস করোনায় আক্রান্ত / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন হোপ হিকস।

বিবিসি জানায়, আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। তার সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহিওতে গিয়েছিলেন উপদেষ্টা হিকস।

ক্ষমতাসীন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের মধ্যে নির্ধারিত তিনটি বিতর্কের প্রথমটি অনুষ্ঠিত হয় এদিন।

এমনকি বুধবারে হেলিকপ্টার মেরিন ওয়ানে চড়তেও ট্রাম্পের সঙ্গে ছিলেন ৩১ বছর বয়সী হিকস।

ট্রাম্পের খুব ঘনিষ্ঠজনদের মধ্যে এ প্রথম কেউ করোনায় আক্রান্ত হলেন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, হিকসের সংস্পর্শে আসায় ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা পরীক্ষা করা হয়েছে। রেজাল্টের অপেক্ষায় আছেন তারা।

যদিও এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের মধ্যে কোনো ধরনের উপসর্গ দেখা যায়নি বলে জানা গেছে।

মঙ্গলবারে ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে চড়ার সময় মুখে মাস্ক ছিল না হিকসের। সেসময়ের তোলা ছবিতেই বিষয়টি স্পষ্ট হয়।

একদিন পর মিনেসোটায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটি নির্বাচনী সমাবেশও অংশ নেন তিনি।

এসব সফরে ট্রাম্পকেও মাস্ক পরতে দেখা যায়নি। করোনার শুরু থেকেই তার মাস্ক না পরা নিয়ে বিতর্ক আছে। এ ছাড়া সরকারি ব্যস্ততার সময় উপদেষ্টা ও ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে তাকে সামাজিক দূরত্বও মানতে দেখা যায় না।

ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, হিকসের করোনা উপসর্গ দেখা দিয়েছিল এবং এয়ার ফোর্স ওয়ানে মিনেসোটা থেকে ফিরেই তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন।

তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানাতে চাননি হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিরে।

বিশ্বব্যাপী করোনা সংক্রমণের শুরু থেকে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৭৫ লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুই লাখ ১২ হাজারের বেশি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD