1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বাংলাদেশের ফুটবল দক্ষ হাতের তত্ত্বাবধানে আছে : ফিফা সভাপতি/দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
FIFA president Gianni Infantino speaks during the inauguration of the Asian Football Confederation (AFC) new headquarters in Kuala Lumpur on October 30, 2018. (Photo by Mohd RASFAN / AFP)

বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে’র নির্বাচন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন- ফিফা’র সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো। দেশটির ফুটবলের তত্ত্বাবধানে যথাযথ ব্যক্তিত্বরাই রয়েছেন বলে মনে করেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থাটির প্রধান।

বাফুফে’র কার্যনির্বাহী নির্বাচন ২০২০ এ অংশ নেওয়া প্রার্থীদের অভিনন্দন জানিয়ে ফিফা সভাপতি ভিডিও বার্তায় বলেছেন- “প্রিয় সভাপতি, প্রিয় কাজী, প্রিয় মাহফুজা, প্রিয় কাউন্সিল সদস্য, প্রিয় বন্ধুরা এবং ভদ্র মহিলা ও মহোদয়গণ, আমি প্রথমে বলতে চাই যে, আমি আজ আপনাদের নির্বাচনী কংগ্রেসকে সম্বোধন করতে পেরে ভীষণ আনন্দিত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেস এবং এটি একটি নির্বাচনী কংগ্রেস। এই কংগ্রেসের জন্য আমি সকল প্রার্থীকে শুভকামনা জানাতে চাই। এই কংগ্রেস ফুটবলের হয়ে বাংলাদেশের পক্ষে কাজ করে যাচ্ছে।”

করোনাভাইরাসে মহামারির কারণে বাফুফে’র নির্বাচনের প্রাক্কালে শারীরিকভাবে উপস্থিত হতে না পেরে আফসোস প্রকাশ করেন ইনফান্তিনো- “দুর্ভাগ্যজনকভাবে আমি শারীরিকভাবে আপনাদের সঙ্গে সেখানে থাকতে পারছি না। কিন্তু বিশ্বাস করুন, আমার মন সেখানে পড়ে রয়েছে। কোভিড-১৯ এর কারণে আমাদের ও বিশ্বজুড়ে সকলের ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। তবে আমাদের মাঝে দূরত্ব থাকলেও এই মুহূর্তে আমরা সকলেই একত্রে আছি এবং এই মুহূর্তে ফুটবল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এর মূল লক্ষ্য হলো সকলকে একত্রিত করা।”

“আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনারা যে কাজ করছেন বাংলাদেশের ফুটবলের জন্য, এশিয়ার ফুটবলের জন্য এবং সর্বোপরি বিশ্বের ফুটবলের জন্য। প্রায় এক বছর আগে আমি একদিনের জন্য আপনাদের সঙ্গে ঢাকায় সাক্ষাৎ করেছি এবং বিশ্বাস করুন, আমি আবারও আপনাদের কংগ্রেসে ঢাকায় যেতে আগ্রহী। আমি আবার ফিরব, যখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।”

“আমি জানি যে, বাংলাদেশ ফুটবল আপনাদের মাধ্যমে একটি নিরাপদ ও দক্ষ হাতের তত্ত্বাবধানে রয়েছে এবং আমি আবারও একটি সফল নির্বাচন কামনা করছি এবং সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাদের কঠোর পরিশ্রমের জন্য। ফিফা আপনাদের পাশে আছে এবং এই দুর্যোগপূর্ণ সময়ে কোভিড রিলিফ ফান্ডের মাধ্যমে আমাদের সাহায্য ও সহযোগিতা দ্বারা আমরা সকলে একাত্ম ও একটি দল হয়ে এই পরিস্থিতিকে জয় করব। সকলকে শুভকামনা জানাচ্ছি।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD