ফেনী ফুলগাজী উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে গত (২অক্টোবর) সকাল ১০ টায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন। ফেনী নোয়াখালী কুমিল্লা বৃহত্তর শিল্প জোনের আওতাধীন ফেনী জেলার আহ্বায়ক কমিটির উদ্যোগে উপজেলার ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এর ফেনী জেলা আহ্বায়ক কাজী নজরুল ইসলাম মুন্না’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলার চেয়ারম্যান আব্দুল হালিম মজুমদার, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী থানা ওসি তদন্ত মোহাম্মদ আলী, কেন্দ্রীয় নীতিনির্ধারক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম সহ ফেনী জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।