1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহরে আর্মেনিয়ার হামলা/দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

বিতর্কিত নাগার্নো-কারাবাখ ইস্যুতে আজারবাইজান ও আর্মেনিয়ার চলমান যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। আজারবাইজান জানিয়েছে, তাদের দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় হামলা চালিয়ে প্রতিপক্ষ।

রোববার আজারবাইজান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম আজারবাইজানের গানজা শহর ও অন্যান্য বেসামরিক এলাকায় আর্মেনিয়া রকেট ও গোলাবর্ষণ করেছে। এর মধ্যে গানজা শহরেই ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষের বাস। তবে এ হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি আজারবাইজান।

নাগার্নো-কারাবাখে আজারবাইজানের ব্যাপক হামলার প্রেক্ষাপটে শনিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনইয়ান। তাতে বলেন, আর্মেনিয়া ইতিহাসের ‘সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে’ এসে দাঁড়িয়েছে।

এ সময় আজারবাইজানকে কঠিন পাল্টা দেওয়ার প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। জাতির উদ্দেশে দেওয়া তার ভাষণের পরের দিনই প্রতিপক্ষ দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে হামলা চালাল দেশটি।

এদিকে, আজারবাইজান ও আর্মেনিয়া বাহিনীর মধ্যে সপ্তাহব্যাপী লড়াইয়ের মধ্যে রবিবার বিচ্ছিন্ন নাগর্নো কারাবাখ অঞ্চলের প্রধান নগরী স্টেপানাকার্টে নতুন করে হামলা শুরু হয়েছে।

স্টেপানাকার্ট থেকে এএফপি টিমের পাঠানো রিপোর্টে সেখানে অনেক বিস্ফোরণের কথা বলা হয়। আজারবাইজান কর্তৃপক্ষ বলেছে, স্টেপানাকার্ট থেকে আর্মেনিয়া বিচ্ছিন্নতাবাদীদের রকেট হামলার জবাবে ‘এই পাল্টা ব্যবস্থা’ নেওয়া হয়েছে।

শনিবার বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলে তীব্র সংঘর্ষ হয়, এতে আর্মেনিয়া তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে, এ অঞ্চলে আর্মেনীয় নেতা এটিকে ঐতিহাসিক বিপর্যয়ের মুখোমুখি বলে বর্ণনা করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD