1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শ্লীলতাহানি-ভিডিও ধারণ, ধারণা র‌্যাবের / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পেছনে ব্ল্যাকমেল করে দুর্বৃত্তদের আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্য ছিল বলে ধারণা করছে র‌্যাব।

সোমবার বেলা ২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ হেডকোয়ার্টারে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলা হয়।

এর আগে রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগং রোড এলাকা থেকে মামলার অন্যতম আসামি দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব। তার দেওয়া তথ্যে ভোরে মামলার প্রধান আসামি নূর হোসেন বাদলকে ঢাকার কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করা হয়।

ব্রিফিংয়ে বলা হয়, গোয়েন্দা তথ্য মতে জানা গেছে দেলোয়ার এলাকায় তার বাহিনী দিয়ে চাঁদাবাজি ও অস্ত্রবাজি করতো। ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা-পয়সা নিতো। তার বিরুদ্ধে দুটি মামলা আছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলা হয়, গোয়েন্দা তথ্য এবং জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী ঘটনার পেছনে কুপ্রস্তাব এবং শ্লীলতাহানির উদ্দেশ্য ছিল। কুমতলব থেকে তারা ওই রাতে এ ঘটনা ঘটিয়েছিল।

ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পেছনে ব্ল্যাকমেল করে দুর্বৃত্তদের আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্য ছিল বলে ধারণা করছে র‌্যাব।

দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে ব্রিফিংয়ে বলা হয়, সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় নেই। সন্ত্রাসীরা আমাদের কাছে সন্ত্রাসীই। তাদের রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা করিনি, চেষ্টা করবও না।

নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করেছে একদল যুবক ও কিশোর। ছেলের বয়সী ওইসব কিশোর-যুবকের পায়ে ধরেও রেহাই পাননি ৩৭ বছর বয়সী ওই নারী।

ভয়ে ৩২ দিন আগের ঘটনাটি কাউকে জানাতেও পারেননি নির্যাতিতা কিংবা তার স্বজনরা। ২ সেপ্টেম্বর রাতের ঘটনার একটি ভিডিওচিত্র গতকাল রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা জানাজানি হয়।

ওই ঘটনায় নয়জনকে আসামি করে মামলা করা হয়। এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD