1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার / দেনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

বেগমগঞ্জের একলাসপুরের জয়কৃষ্ণপুর গ্রামে নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে বিবস্ত্র করে ছবি ধারণ করে ভাইরাল করা ও মারধর করে আহত করার ঘটনায় আরও ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জের এলিট ফোর্সের হাতে গ্রেপ্তারকৃত মামলার ১নং আসামি বাদলকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন রশীদ চৌধুরী জানান, বেগমগঞ্জ থানার পুলিশ সোমবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে মামলার ৪নং আসামি সাজু ও স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার সোহাগকে গ্রেপ্তার করে ভোরে থানায় নিয়ে এসেছে।

মেম্বার মামলায় আসামি না হলেও তিনি ঘটনা জেনেও তা গোপন রেখে ধামাচাপা দেয়ার চেষ্টা ও দোলোয়ার বাহিনীকে আশ্রয়প্রশ্রয় দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে নারায়নগঞ্জের এলিট ফোর্স সোমবার রাতে কিশোর গ্যাং দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে নিয়ে অভিযান চালিয়ে দেলোয়ারের মাছের খামার থেকে ৭টি তাজা ককটেল উদ্ধার করছে।

এ ঘটনা পর্যবেক্ষণ ও সরেজমিনে দেখার জন্য আজ মঙ্গলবার পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন নোয়াখালী আসবেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণের পর ফেইসবুকে ছড়িয়ে দেয় একদল যুবক ও কিশোর। কিশোর-যুবকের পায়ে ধরেও রেহাই পাননি ৩৭ বছর বয়সী ওই নারী।

ভয়ে ৩২ দিন আগের ঘটনাটি কাউকে জানাতেও পারেননি নির্যাতিতা কিংবা তার স্বজনরা। ২ সেপ্টেম্বর রাতের ঘটনার একটি ভিডিওচিত্র রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা জানাজানি হয়।

ওই ঘটনায় নয়জনকে আসামি করে মামলা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD