1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

স্বল্পতম সময়ে বিজেএসসির যোগ্য প্রার্থী নিয়োগের পদক্ষেপ নিন: রাষ্ট্রপতি / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

যোগ্য প্রার্থী বাছাই এবং স্বল্পতম সময়ে তাদের নিয়োগ প্রদানের পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) সদস্যদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রারম্ভিক পর্যায়ের সকল পদে নিয়োগ পরীক্ষা সম্ভব স্বল্পতম সময়ে অনুষ্ঠিত হতে হবে এবং এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করতে হবে।”

বিজেএসসি চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েস সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৯ পেশকালে তিনি এই নির্দেশ দেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সহিদুল করিম।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বৈঠকের পর বাসসকে বলেন, “সাক্ষাৎকালে জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রতিনিধিদল কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

করোনার কারণে প্রার্থী বাছাই কার্যক্রম বিঘ্নিত হলেও ভবিষ্যতে স্বল্পতম সময়ে বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে বলে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, “বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং সঠিক সময়ে বিচার সম্পন্ন করতে নিম্ন আদালতে বিচারক নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ।”

রাষ্ট্রপ্রধান জুডিশিয়াল সার্ভিস কমিশনের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি কমিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD