1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বিএনপি কে সরকারকে সময় দেওয়ার: কাদের / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারকে সময় দেওয়ার বিএনপি কে? সরকার টিকে আছে জনগণের ইচ্ছায়, কারো দয়ায় নয়। ক্ষমতা দেওয়া ও টিকিয়ে রাখার মালিক একমাত্র সৃষ্টিকর্তা।

শুক্রবার তার সরকারি বাসভবনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ব্রিফিংয়ে এসব বলেন তিনি।

সরকার অপরাধীদের আশ্রয়- প্রশ্রয় দিচ্ছে বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কোনো অপরাধ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই সরকার ব্যবস্থা নিচ্ছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনছে। বিএনপি মাঠে নামার আগেই সরকার অপরাধীদের গ্রেপ্তার অভিযান শুরু করে দেয়, দলীয় পরিচয় অপরাধীদের শাস্তি থেকে রেহাই দিতে পারবে না।

তিনি বলেন, সরকার অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় তো দিচ্ছেই না বরং শাস্তির বিধান আরো কঠোর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে, যা প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভায় আইন সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হবে।

সরকার কারো হাতে ইস্যু তুলে দেবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ধর্ষকদের বিচারের নামে আন্দোলনে নেমে ভিন্ন ভাষায় কথা বলে, জনসচেতনতা তৈরির পরিবর্তে সরকার পরিবর্তনের কথা বলে, প্রকারন্তরে তারা ধর্ষকদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।

তিনি বলেন, ধর্ষণের বিচার চাইতে গিয়ে সরকার পতন আন্দোলনের কথিত ঘোষণা দিয়ে বিএনপি ধর্ষক এবং ঘৃন্য অপরাধীদের বাঁচানোর অপপ্রয়াস চালাচ্ছে।

তিনি বলেন, বিএনপি কথায় কথায় বলে ধর্ষণকারী ও অপরাধীদের সবাই নাকি সরকারি দলের – অথচ আজ পত্রিকায় এসেছে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির ছাত্রসংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়কের ধর্ষণের ভিডিও ছড়ানোর ন্যাক্কারজনক অভিযোগ, মির্জা ফখরুল সাহেব এখন কী বলবেন তা জানতে চাই।

ওবায়দুল কাদের বলেন, এ সব অপরাধীদের বাঁচানোর জন্যই কি বিএনপির সরকার বিরোধী আন্দোলন? কাপাসিয়ার ধর্ষণকারীদের গ্রেপ্তার করলে ফখরুল সাহেব কি বলবেন সরকার নির্বিচারে তাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করছে?

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD