মেধা ও শ্রম দিয়ে অনলাইন শিক্ষার আলো ছড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শিক্ষক বাশার আল হামিদ / দৈনিক প্রথম সময়
নিজস্ব প্রতিনিধি (বগুড়া)
প্রকাশ :
শনিবার, ১০ অক্টোবর, ২০২০
বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাশার আল হামিদ ভার্চুয়াল জগতে নিজের মেধা ও শ্রম দিয়ে শেরপুর উপজেলায় অনলাইন শিক্ষার আলো ছড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। কোভিট-১৯ পরিস্থিতির কারণে গত মার্চ মাসের ১৫ তারিখ থেকে যখন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এহেন পরিস্থিতে গোটাদেশের ন্যায় বগুড়া জেলার শেরপুর উপজেলারও সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা হয়ে পড়ে পাঠ বিমুখ। জনাব বাশার আল হামিদ লক্ষ্য করেন তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থীগুলো স্মার্টফোন নিয়ে সারাদিন ঘন্টার পর ঘন্টা ফ্রি-ফায়ার আর পাবজি নামক অনলাইন গেম নিয়ে পড়ে থাকে। তিনি চিন্তা করেন এইটা যখন তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবস্থা অতএব অন্য প্রতিষ্ঠানেরও একই অবস্থা। তিনি তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ভাবতে থাকেন। তিনি শিক্ষার্থীদের নিয়ে হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয় নামে একটি মেসেঞ্জার গ্রুপ খুলেন। এই গ্রুপের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়োমিত যোগাযোগ রাখতে থাকেন এবং এই গ্রুপের মাধ্যমেই গুগল ক্লাসরুমের সাহায্যে তার আইসিটি বিষয়ে পাঠদান শুরু করেন। কয়েকদিন চলার পর দেখেন শুধু আইসিটি বিষয় পাঠদানে শিক্ষার্থীরা অন্য বিষয় শিক্ষকদের ক্লাসও তারা চায়। পরবর্তীতে বিষয়টি প্রধান শিক্ষক ও সহ:প্রধান শিক্ষক মহোদয়কে জানান। যার ফলে পরবর্তীতে জুম সফটওয়্যার এর মাধ্যমে সহপ্রধান স্যারের কয়েকটি ইংরেজী ক্লাস চলে। এদিকে বিভিন্ন বিভাগীয় অনলাইন স্কুল চালু হতে থাকে। বিশেষ করে রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুল এবং রংপুর অনলাইন স্কুলের সাথে তিনি জড়িয়ে যান। তিনি উক্ত অনলাইন স্কুল গুলোতে ক্লাস নিতে থাকেন এবং তার প্রচারিত ক্লাসসহ অন্যান্য ক্লাসের লিংকগুলো হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয় নামের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে থাকেন। এভাবে চলতে চলতে ৬ই জুলাই ২০২০ ইং তারিখে হাপুনিয়া মহাবাগ অনলাইন স্কুল নামে একটি অনলাইন স্কুল চালুকরেন। যা a2i পরিচালিত শিক্ষক বাতায়নের অনলাইন স্কুল তালিকায় ১৩-০৭-২০২০ইং তারিখে তালিকাভুক্ত হয়। তার এই অনলাইন স্কুল পেজে অন্যান্য শিক্ষক মহোদয় ধীরে ধীরে সংযুক্ত হতে থাকে। এদিকে ২০ই সেপ্টেম্বর কোভিট-১৯ পরিস্থিতে সংসদ টেলিভিশনের সাথে সঙ্গতীরেখে প্রতিষ্ঠান পর্যায়ে অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য মাননীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ এর ডিজি স্যারের স্বাক্ষরিত চিঠি প্রকাশ হয়। তখন শেরপুর উপজেলার সন্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শেখ নজমুল ইসলাম তার উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একজন আইটি জ্ঞান সমৃদ্ধ শিক্ষদের নিয়ে ৯ ও ১০ ই সেপ্টেম্বর ২০২০ এ দুইদিন ব্যাপি প্রশিক্ষণের ব্যাবস্থা করেন। যেই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন জনাব বাশার আল হামিদ। এরপর ২১-০৯-২০২০ইং তারিখে শেরপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আখতার উদ্দিন বিপ্লব তার নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের অনলাইন ক্লাস পরিচালনার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন। সেখানে জনাব বাশার আল হামিদ জুম সফটওয়্যার এবং ওবিএস সফটওয়্যার নিয়ে বিস্তর আলোচনা ও শিক্ষকদের ট্রেনিং করান। ৩০-০৯-২০২০ইং তারিখে ধুনকুন্ডি সাহানা সিরাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আমন্ত্রনে সেখানে প্রশিক্ষণ করান। ০৭-১০-২০২০ ইং তারিখে বিশ্বা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম এর আমন্ত্রনে তার স্কুলের সকল শিক্ষকদের প্রশিক্ষণ করান। এভাবে তিনি স্বপ্রনিদিত ভাবে ,কোন প্রাপ্তির আশা না করে স্বম্পুর্ণ স্বেচ্ছাসেবক হিসেবে নিজের দায়িত্ববোধ থেকে কাজগুলো করে চলেছেন। তাঁর এই স্বপ্রনিদিত কাজগুলোর দরুন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ শেরপুর উপজেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগনের ভালোবাসার ও স্বেনেহের ব্যক্তি হয়ে আছেন।
এই গুনি শিক্ষকের সাথে কথা বলে আরও জানা যায় ২০১৮ এবং ২০১৯ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে বিদ্যালয় পর্যায়ে টানা দুই বছর শেরপুর উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসাবে নির্বাচিত হয়ে পুরুস্কার পেয়েছেন। তিনি ২০১০ সালের ২৯শে এপ্রিল হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক (কম্পিউটার শিক্ষা)হিসাবে যোগদান করেন। তিনি ২০১৬ সালে এটুআই কর্তৃক অ্যাডভান্স আইসিটি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি প্রধান মন্ত্রীর কার্যালয় (এটুআই)কর্তৃক নিযুক্ত আইসিটি ফোর এডুকেশান এর বগুড়া জেলা অ্যাম্বেসেডার। তিনি ২০১৮ সালের ৫ই জানুয়ারীতে শিক্ষক বাতায়নের সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হয়ে এটুআই এর আমন্ত্রনে শিক্ষক সম্মেলন ২০১৯ এ পর্যটন নগরী কক্সবাজার সফর করেছেন। তিনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিভিন্ন দেশি এ বিদেশি প্রশিক্ষণে অংশগ্রহন করে সার্টিফিকেট অর্জণ করে চলছেন। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সান্ধ্যকালিন)এমসিএসই, মাদ্রাসা শিক্ষায় কামিল ডিগ্রি অর্জন ও জেনারেল শিক্ষায় রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সহ মাস্টার্স এবং বিএড শেষ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএড এ অধ্যয়ণ রত আছেন। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলা মাধ্যমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির বর্তমান নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক। জনাব বাশার আল হামিদ ১৯৮২ সালে ১৩-ই জানুয়ারী শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাটগাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আলহাজ্ব খাদেমুল ইসলাম বিআরডিবিতে কর্মরত ছিলেন, মাতা মরহুমা ছকিনা বেগম ছিলেন গৃহিণী। ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তিনি আজীবন নিজের শ্রম ও মেধা দিয়ে সমাজের শিক্ষার আলো ছড়িয়ে দিতে চান। তিনি চান এ সমাজের সকলের ভালোবাসার মানুষ হয়ে যেন থাকতে পারেন।