1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

শিশু-নারী নির্যাতনের প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ফেনীতে মানববন্ধন অব্যাহত / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

সারাদেশে ধর্ষণ, নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ফেনীতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রথম আলো বন্ধুসভা, মফস্বল সাংবাদিক ফোরাম, নারী ও শিশু অধিকার ফোরাম, ফেনী জেলার সর্বস্তরের শিক্ষার্থী ও নারী অধিকার জোট, বামাস ও খেলাঘর।

সম্মিলিত সাংস্কৃতিক জোট : শনিবার বিকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও পায়রা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জাহিদ হোসেন বাবলুর সভাপতিত্বে এবং জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন জোটের সহ-সভাপতি ও উদয়ন সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়কারী শান্তি চৌধুরী, ফেনীর ঢোলের সমন্বয়কারী সাংবাদিক বখতেয়ার মুন্না, আবৃত্তি একাডেমীর উপদেষ্টা সাংবাদিক আসাদুজ্জামান দারা, পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়কারী সমরজিৎ দাস টুটুল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সভাপতি দিলু সরকার, নজরুল একাডেমীর সভাপতি ফখরুদ্দীন আলী আহমেদ তিতু ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সুবচন নাট্যদলের সদস্য সচিব জাকারিয়া ফারুক, রবীন্দ্র সাংস্কৃতিক কেন্দ্রের ফেনী সমন্বয়কারী অরূপ দত্ত, ফেনী বাণীচিত্রের সমন্বয়কারী এন এন জীবন, সংগীত শিক্সার্থী সম্মেলনের প্রধান নির্বাহী অজয় দাস, ফেনী থিয়েটারের সদস্য তাহমিনা তোফা সীমা, শিল্পতীর্থ সাধারণ সম্পাদক হুমায়ুন মজুমদার, কিশোর থিয়েটার সভাপতি বাপ্পি পোদ্দার, অনির্বাণ সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মো. শাহ আলম, শোলক সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিনিধি শীলা দাস, চিত্রশিল্পী সুনীল দাস, ফেনী থিয়েটারের সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু, ফেনী সাহিত্য সংসদের প্রধান সমন্বয়কারী শাবিহ মাহমুদ, আভাস এর পিকলু নীল, আবৃত্তি একাডেমীর সভাপতি আশ্রাফুল হক আরমান, পঞ্চবটি সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়কারী পৃথ্বিরাজ চক্রবর্তী, সোম বিদ্যাভুবের সাধারণ সম্পাদক মৌসুমী সোম, সুর নিকেতনের দোলন বণিক, জাগরণী সাংস্কৃতিক কেন্দ্রের রাজিব দাস বাবলু, সাংস্কৃতিক কর্মী দোলন বণিক, আরডি বাবলু প্রমুখ।

প্রথমআলো বন্ধুসভা : এর আগে সকালে ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধনে ফেনী বন্ধুসভার সভাপতি শেখ আশিকুন্নবী সজীবের সভাপতিত্বে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, ফেনী বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন, ইঞ্জিনিয়ার আবুল খায়ের, ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর সভাপতি ইমন উল হক, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সাবেক সভাপতি মোস্তফা কামাল বুলবুল, দৈনিক মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম, অমিত মজুমদার, সহ-সভাপতি বিজয় নাথ, আবু সুফিয়ান সবুজ, সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন নোবেল, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, মনিকা রায়, তৌহিদুল ইসলাম মোল্লা, তাহমিনা আক্তার প্রমুখ।

মফস্বল সাংবাদিক ফোরাম : নোয়াখালীর বেগমগঞ্জে বর্বর নারী নির্যাতন করে ভিডিও ভাইরাল সহ দেশে ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে ফেনী শহরে শনিবার বিকালে মানববন্ধন করেছে মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে বক্তব্য রাখেন সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক স্টার লাইনে সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, সংগঠনের সাবেক জেলা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, শিল্পতীর্থ সম্পাদক হুমায়ুন মজুমদার, এসটিভি প্রতিনিধি আহসান উল্যাহ, দাগনভূঞা উপজেলা সভাপতি এম এম সোহেল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ফুলগাজী উপজেলা সভাপতি কবির আহম্মদ নাছির প্রমুখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুহিন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কোষাধ্যক্ষ এম নাছির উদ্দিন।

নারী ও শিশু অধিকার ফোরাম : নোয়াখালীর বেগমগঞ্জে বর্বর নারী নির্যাতন করে ভিডিও ভাইরাল সহ দেশে ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে ফেনী শহরে শনিবার বিকালে মানববন্ধন করেছে জেলা নারী ও শিশু অধিকার ফোরাম। শহরের ট্রাংক রোডের প্রেস ক্লাব চত্বরে সংগঠনের আহবায়ক নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস মিতার পরিচারনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলা উদ্দিন গঠন ও সদস্য জয়নাল আবেদীন বাবলু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁঞা, জেলা কৃষকদল সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
নজরুল ইসলাম চৌধুরী বক্তব্যে বলেন, সারা দেশ আজ ধর্ষণ হত্যা ঘুম, খুন, লুটপাট সহ নানা অপকর্মের গহীন মোহনার গবীরে তলিয়ে যাওয়ার দ্বার প্রান্তে। দেশকে এ মহামারি থেকে উত্তোরণের জন্য প্রয়োজন সুশাসন। সুশাসন প্রতিষ্ঠা হলে জাতি মুক্তি পাবে।

ফেনী জেলা সর্বস্তরের শিক্ষার্থী : নোয়াখালীর বেগমগঞ্জে বর্বর নারী নির্যাতন করে ভিডিও ভাইরাল সহ দেশে ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে ফেনী শহরে শনিবার বিকালে মানববন্ধন করেছেন ফেনী জেলা সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আমির হোসেন ফাহিম, মিনহাজ উদ্দিন, মমিনুল ইসলাম ও ইরফান হোসেন প্রমুখ।

নারী অধিকার জোট, বামাস ও খেলাঘর : ফেনীতে ধর্ষন, নারী ও শিশু নির্যাতন বিরোধী প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন গতকাল শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে অব্যাহত ধর্ষন, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করে নারীর অধিকার জোট, বাংলাদেশ মানবাধিকার সম্মিলন (বামাস) ও খেলাঘর ফেনী জেলা কমিটি। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সমাজ কল্যান পরিষদ সদস্য অ্যাড. জাহাঙ্গীর আলম নান্টু, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, বিএমএসএফ’র সাধারন সম্পাদক ও সিএসটিভি নিউজ চেয়ারম্যান হাসনাত তুহিন, আলোকিত ইউথ সোসাইটির নির্বাহী প্রধান সিদ্দিক আল মামুন, পৌর কাউন্সিলর মঞ্জুরানী দেবী, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: মোস্তাক, সাধারণ সম্পাদক টিটু দত্ত , যুব অংগনের প্রধান নির্বাহী জহির উদ্দিন, মিতালী সংস্থার নির্বাহী পরিচালক লুৎফুন নাহার, সাহাপুর মহিলা সংস্থার নির্বাহী প্রধান ফরিদা ইয়াসমিন, স্বপ্ন উন্নয়ন সংস্থার সভাপতি জহিরুল করিম, প্রধান নিবাহী লিয়াকত হোসেন মজুমদার, শিরিনা আক্তার, আজাদ উদ্দিন সোহাগ, দু:স্থ ও প্রতিবন্ধী মহিলা উন্নয়ন সংস্থার নুর জাহান প্রমুখ।
মানববন্ধনে সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতনকারীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD