ফেনী শহরের পাঠানবাড়ী সড়কের শফিকুর রহমান সড়কের তাসফিয়া ভবনের সেফটি ট্যাংক থেকে শনিবার রাতে গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ওই ভবনে গিয়ে সেফটি ট্যাংকে লাশ দেখতে পায়। খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি উত্তোলন করা হয়নি। তবে সেফটি ট্যাংকে থাকায় লাশে পছন ধরে যায়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
এদিকে লাশের পরনে জামা দেখে সোনাগাজী এলাকার বাবু নামের এক ব্যক্তির লাশ বলে তার ভাই শনাক্ত করেছে বলে জানা গেছে।
এর আগে শুক্রবার সকালে ওই ভবনের সেফটি ট্যাংক থেকে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের আমান উদ্দিন ভূঞা বাড়ীর বাসিন্দা মো: শাহরিয়ারকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভবনটির কেয়ারটেকার মো: শাহীনকে গ্রেফতার করা হয়।