1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

নারী আইপিএল’র দল ঘোষণা, আছেন জাহানারা-সালমা/দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
ST LUCIA, SAINT LUCIA - NOVEMBER 11: Salma Khatun and Jahanara Alam of Bangladesh pictured during a visit to Jon Odlum Secondary School during the ICC Women's World T20 2018 on November 13, 2018 in St Lucia, Saint Lucia. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

নারী ক্রিকেটারদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের জন্য তিন দলের স্কোয়াড চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য ডাক পাওয়া বাংলাদেশের সালমা খাতুন ও জাহানারা আলম পড়েছেন দুই দলে।

গত আসরের মতো এবারের আসরেও ভেলোসিটির হয়ে খেলবেন পেসার জাহানারা। গেল আসরে রানার্স-আপ হওয়া দলটির হয়ে নৈপুণ্য দেখিয়েছিলেন তিনি। তার দলনেতা ভারতের মিতালি রাজ।

উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে প্রথমবারের মতো ডাক পাওয়া সালমা অংশ নেবেন ট্রেইলব্ল্যাজার্সের হয়ে। এই দলের নেতৃত্বে আছেন স্মৃতি মান্দানা।

টুর্নামেন্টের অপর দলের নাম সুপারনোভা। দুবাইয়ে আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সুপারনোভা ও ভেলোসিটি। চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

চার ম্যাচের এই টুর্নামেন্ট খেলার জন্য শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা আসবেন আরবে।

একনজরে দেখে নেওয়া যাক তিনটি দলের কারা কারা রয়েছেন:

সুপারনোভা: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমাইমা রদ্রিগেজ (সহ-অধিনায়ক), চামারি আটাপাট্টু, প্রিয়া পুনিয়া, রাধা যাদব, অনুজা পাটিল, তানিয়া ভাটিয়া, শশীকলা সিরিওয়ার্ধনে, পুনম যাদব, সাকিরা সেলমান, অরুন্ধতি রেড্ডি,পূজা ভস্ট্রাকার,আয়ুশি সোনি, আয়াবঙ্গা খাকা এবং মুসকান মালিক।

ট্রেলবেজার্স: স্মৃতি মন্ধানা (অধিনায়ক), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, নুজহাত পারভিন, ডি হেমলতা, রাজেশ্বরী গায়রকোয়াড, হারলিন দেওল, ঝুলন গোস্বামী, সালমা খাতুন, সিমরান দিল বাহাদুর, সফি একেলস্টোন, নাথাকাম চানথাম, ডিয়েন্ড্রা ডটিন এবং কাসভি গৌতম।

ভেলোসিটি: মিতালি রাজ (অধিনায়িক), বেদা কৃষ্ণমূর্তি (সহ-অধিনায়িক), শেফালি ভার্মা, সুষমা ভার্মা, একতা বিস্ত, মানসী জোশী, শিখা পান্ডে, দেবিকা বৈদ্য, সুশ্রী দিব্যাদর্শী, মানালি দক্ষিণী, লেই কাসপেরেক, ড্যানিয়েলা ওয়াট, সুনে লুস, জাহানারা আলম এবং এম আনাঘা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD