1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

চার শিশুর বিরুদ্ধে ধর্ষণ মামলার কার্যক্রম স্থগিত/দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

বরিশালের বাকেরগঞ্জে চার শিশুর বিরুদ্ধে দায়ের ধর্ষণ মামলার কার্যক্রম  স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি ওই চার শিশু এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার নির্দেশ দিয়েছে আদালত।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেয়।

শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন নজরে আসলে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার শিশুর জামিন আবেদন নিষ্পত্তি করে তাদের শীতাতপনিয়ন্ত্রিত গাড়িতে বাড়ি পৌঁছে দিতে নির্দেশ দেয় আদালত।

হাইকোর্টের আদেশের পর রাতেই চার শিশুকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে যশোর জেলা প্রশাসন। পরদিন সকাল ৮টার দিকে বাকেরগঞ্জের রুনশী গ্রামে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

এদিকে চার শিশুকে জামিন না দিয়ে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এনায়েত উল্লাহকে ঘটনার ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হতে বলা হয় ওই আদেশে।

একই সঙ্গে চার শিশু, তাদের অভিভাবক এবং বরিশালের বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্বশরীরে হাজির হতে নির্দেশ দেওয়াসহ ধর্ষণের শিকার শিশুর মেডিকেল প্রতিবেদন চাওয়া হয় হাইকোর্টের আদেশে।

এর প্রেক্ষিতে রবিবার ওই ম্যাজিস্ট্রেট ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করে হাইকোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চান।

শুনানি নিয়ে চার শিশুর মামলার কার্যক্রম স্থগিত, শিশু ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং বিচারককে হাইকোর্টে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় আদালত। আগামী ২২ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এজলাসে কার্যক্রম শুরুর আগে বেঞ্চের দুই বিচারপতি তাদের খাস কামরায় চার শিশুর বক্তব্য শোনেন।

বাকেরগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গত ৬ অক্টোবর শিশুটির বাবা বাকেরগঞ্জ থানায় চার শিশুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এজাহারে বলা হয়, খেলার সাথী ওই শিশুটিকে গত ৪ অক্টোবর বিকেলে বাগানে খেলার সময় তাকে তিন শিশুর সহযোগিতায় এক শিশু ধর্ষণ করে। শিশুদের মধ্যে একজনের বয়স ১১ বছর এবং অন্য তিনজনের বয়স ১০ বছর।

এ ঘটনায় গত ৭ অক্টোবর বিকালে বাকেরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করার পর বিচারক চার শিশুকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD