1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

তেওয়াতিয়া-পরাগের ব্যাটে রাজস্থানের ঘুরে দাঁড়ানো জয়/দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

লক্ষ্যমাত্রা খুব বেশি বড় ছিল তা বলা যাবে না। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পথ হারিয়ে বসে রাজস্থান রয়্যালস। ২৬ রানে ৩ উইকেট হারানো দলটি পঞ্চম উইকেট হারায় ৭৮ রানে। সেখানে থেকে রিয়ান পরাগ ও রাহুল তেওয়াতিয়ার ব্যাটে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে রাজস্থান।

রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওভারে রোমাঞ্চ জাগিয়ে ম্যাচটি ৫ উইকেটে জিতে রাজস্থান। চার ম্যাচ পর জয়ে ফিরল দলটি।

এদিন দিনের প্রথম ম্যাচটিতে টস জিতে ব্যাটিং বেছে নেয় হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান করে দলটি। সর্বোচ্চ ৫৪ রান করেন মনিষ পান্ডে। ৪৮ রান করেন ডেভিড ওয়ার্নার।

রাজস্থানের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন জফরা আর্চার, কার্তিক ত্যাগি ও জয়দেব উনাদকাট।

জবাব দিতে নামা রাজস্থান খলিল আহমেদ ও রশিদ খানের তোপে পড়ে। ১২ ওভার শেষে দলটির স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৭৮ রান। সেখান থেকে ম্যাচের হাল ধরেন পরাগ ও তেওয়াতিয়া।

শেষ দুই ওভারে রাজস্থানের জয়ের জন্য দরকার ছিল ২২ রান। ১৯ তম ওভারে ওঠে ১৪ রান। আর শেষ ওভারে দরকার ছিল ৮ রান।

খলিল আহমেদের করা ওভারে নাটকের আভাসও মিলেছিল। শেষপর্যন্ত পঞ্চম বলে ছক্কা মেরে দলকে জয় এনে দেন রিয়ান পরাগ।

২৮ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৫ রান করেন তেওয়াতিয়া। ২৬ বলে ২টি করে চার ও ছক্কায় অপরাজিত ৪২ রান করেন পরাগ। ম্যাচসেরা হয়েছেন তেওয়াতিয়া।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD