1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে হত‍্যাচেষ্টার প্রতিবাদেব শেরপুরে গণ অধিকার পরিষদের মশাল মিছিল শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

হাজার দর্শকের সামনে পর্তুগাল-ফ্রান্সের গোলশূন্য ড্র/দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

মহামারীর সময়ে প্রায় এক হাজার দর্শকের সামনে রোনালদো-এমবাপের লড়াইয়ে কেউ জেতেনি। ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে উয়েফা নেশন্স লিগে রবিবার রাতে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

জুভেন্তুস ফরোয়ার্ড ৩৫ বছর বয়সী রোনালদো এদিন কয়েকটি সুযোগ সৃষ্টি করেও গোল পাননি। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের তরুণ ফুটবলার ২১ বছর বয়সী এমবাপে নিজের স্কিলে চোখ জুড়ালেও প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি।

ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে আসর শুরু করা পর্তুগাল পরের ম্যাচে সুইডেনকে ২-০ গোলে হারায়। আর সুইডেনের মাঠে ১-০ গোলে জিতে শুরু করা দিদিয়ের দেশমের দল দ্বিতীয় রাউন্ডে ক্রোয়াটদের উড়িয়ে দেয় ৪-২ গোলে।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে ফ্রান্স।

দিনের আরেক ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারানো ক্রোয়েশিয়া ৩ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। সুইডেনের পয়েন্ট শূন্য।

পরের রাউন্ডে আগামী বুধবার ঘরের মাঠে সুইডেনের বিপক্ষে খেলবে পর্তুগাল। একই দিনে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামবে ফরাসিরা।

গোটা ম্যাচে লড়াই হয়েছে সমানে সমান। বল দখলের লড়াইয়ে ৫০ শতাংশ করে অবদান দুই দলের। গোলের দিকে শটও নিয়েছেন তারা সমান দশটি করে। এর মধ্যে উভয় দলের তিনটি শট টার্গেটে ছিল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD