1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছয়জন করোনা আক্রান্ত হতেই ৯০ লাখ মানুষকে করোনা টেস্ট চীনে/দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

ফের করোনা সংক্রমণ হওয়ায় চীনের একটি শহরের সব বাসিন্দাদের টেস্টের আওতায় আনা হচ্ছে। ছিংতাও শহরের জনসংখ্যা ৯০ লাখেরও বেশি। মাত্র পাঁচ দিনের মধ্যে মধ্যে তাদের করোনা টেস্ট করা হবে।

আলজাজিরা জানায়, রবিবার রাজধানী বেইজিংয়ের প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে উপকূলীয় শহরটির একটি বক্ষ হাসপাতালে ছয়জন করোনা রোগী শনাক্ত হয়। আরও ছয় ব্যক্তির মধ্যে ভাইরাসটির উপসর্গ পাওয়া যায়।

নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় দ্রুত ব্যবস্থা নেয় চীনা কর্তৃপক্ষ। ইতিমধ্যে শহরটির মেডিকেল প্রতিষ্ঠানগুলোর এক লাখ ৪০ হাজারের বেশি কর্মী এবং নতুন ভর্তি হওয়া রোগীদের টেস্ট করানো হয়েছে।

ছিংতাও প্রশাসন ঘোষণা দিয়েছে, পাঁচ দিনের মধ্যে পুরো শহরের ৯০ লাখের বেশি জনসংখ্যাকে করোনা টেস্টের আওতায় নিয়ে আসা হবে।

এদিকে একইদিন চীন জুড়ে ২১ জন করোনা রোগীর শনাক্তের বিষয়টি জানায় ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি)। তবে সেই তালিকায় ছিল না ছিংতাও শহরের আক্রান্তদের নাম। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা যায়নি।

গত ডিসেম্বরে দেশটির হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। চীনে এখন পর্যন্ত ৮৫ হাজার ৫৭৮ জনের মধ্যে এ ভাইরাস শনাক্ত হয়েছে, এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭৭ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ লাখ ৮০ হাজার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD