1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ধর্ষণের বিদ্যমান আইনই তো এতদিন প্রয়োগ হয়নি: বিএনপি মুখপাত্র রিজভী/ দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

সরকার মাঝে মাঝে কিছু ম্যাজিক দেখানোর চেষ্টা করে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারী নির্যাতনবিরোধী প্রচলিত আইনের সাতটি ধারা আছে মৃত্যুদণ্ডের যা এতদিন প্রয়োগ হয়নি।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ষণের বিরুদ্ধে নতুন আইনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘আপনি নারী-শিশু নির্যাতন বিরোধী আইন করেছেন এটা হচ্ছে লোক দেখানো। এই সরকার মাঝে মাঝে এ রকম কিছু কিছু ম্যাজিক দেখানোর চেষ্টা করে।’

তিনি বলেন, ‘নারী নির্যাতন বিরোধী যে প্রচলিত আইন আছে, সেই আইনেই তো সাতটি ধারা আছে মৃত্যুদণ্ডের। আপনি মনে করেছেন আবার নতুন করে মৃত্যুদণ্ডের আইন করে আপনি জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করবেন।’

,বিএনপি মুখপাত্র বলেন, ‘যে বিদ্যমান আইন ছিল সেই আইনেরই তো এতদিন প্রয়োগ হয়নি। কারণ ইউএনও-ডিসি-এসপিরা আপনাদের কথার বাইরে একচুলও এদিক-ওদিক নড়ে না।’

‘যদি যেতে পারতো দেশে আইনের শাসন থাকতো তাহলে ছাত্রলীগ-যুবলীগের নেতাদের দ্বারা সারা দেশে নারীদের যে সম্ভ্রমহানির মহামারী চলছে এটা করতে পারতো না’ যোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘বক্তব্য দেওয়ার মতো আর কিছু আসছে না। আমাদের যা শব্দ ভান্ডার এই সরকারের একের পর এক দৃশ্য ঘটনার অপকর্মে আর কোনো নতুন শব্দ আমরা খুঁজে পাচ্ছি না। এই সরকার যে উচিত-অনুচিত, ইথিকসের ধার ধারে না এসব ব্যাপারে কি আর বলবো!’

তিনি বলেন, পৃথিবীর কোনো সভ্য দেশ হলে কোনো সরকারের সময়ে যদি এত অনাচার ঘটতো, তাহলে সে পদত্যাগ করতো। এই পদত্যাগটা আওয়ামী লীগের বিধানে নাই।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD