1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

নতুন সংক্রমণের মুখে ইউরোপে লকডাউনে কড়াকড়ি/দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরু হওয়ায় ইউরোপে নতুন করে লকডাউন আরোপ করছে দেশগুলো।

বুধবার বিবিসি জানিয়েছে, চেক রিপাবলিক স্কুল, বার, ক্লাব বন্ধ করে তিন সপ্তাহের অচলাবস্থা জারি করতে যাচ্ছে।

অঞ্চলটির এই দেশে প্রতি এক লাখ মানুষে সংক্রমণের হার সবচেয়ে বেশি।

নেদারল্যান্ডসে লকডাউন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পাশাপাশি পাবলিক ইনডোর অর্থাৎ জনাকীর্ণ আবদ্ধ পরিবেশে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।

আরও অনেক দেশের হাসপাতালে রোগীদের সংখ্যা বাড়ছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্যারিসের আইসিইউ বেডের ৯০ শতাংশ পূর্ণ।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৮৪৬ জনে। সুস্থ ২ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার ৫৮৭ জন। মারা গেছেন ১০ লাখ ৯০ হাজার ৭৫৬ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৮০ লাখ ৯০ হাজার ২৫৩ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ২০ হাজার ৮৭৩ জন। সুস্থ ৫২ লাখ ২৬ হাজার ৪২৭ জন।

ভারতে ১ লাখ ১০ হাজার ৬১৭ জনের প্রাণ গেছে নতুন এই রোগটিতে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৭২ লাখ ৩৭ হাজার ৮২ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬২ লাখ ৯৮ হাজার ৭০৫ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৫১ হাজার ৬৩ জনের প্রাণ গেছে নতুন রোগটিতে। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৫১ লাখ ১৪ হাজার ৮২৩ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ২৬ হাজার ৯৭৫ জন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD