1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাগলনাইয়ায় ৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন শিরীন আখতার / দৈনিক প্রথম সময়

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
ছাগলনাইয়ায় ৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন ফেনী-১ আসনের সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার বিভিন্ন স্থানে প্রকল্পগুলোর উদ্বোধন করেন সাংসদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বিকাল ৪টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের নজু ফরায়েজী রাস্তা উন্নয়ন ও সম্প্রসারণ কাজ উদ্বোধন করেন সাংসদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫০মিটার দৈর্ঘ্যবিশিষ্ট রাস্তাটির উন্নয়ন ও সম্প্রসারণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩১ লাখ টাকা।
অন্যদিকে একই ইউনিয়নের মরহুম আব্দুল হক পাটোয়ারী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪৪০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট রাস্তাটির উন্নয়ন কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৩ লাখ টাকা।
এরপর বিকাল ৫টার দিকে রেজুমিয়া-বেতুমিয়া সাহেব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫৫০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট রাস্তাটির উন্নয়ন কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৭ লাখ টাকা।
প্রকল্পগুলো উদ্বোধনকালে এলাকার সামগ্রিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সাংসদ শিরীন আখতার। তিনি বলেন, উন্নয়নের রেকর্ড গড়ে চলেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকার। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে শেখ হাদিসনার নির্দেশনা মোতাবেক আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
এসময় ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েলসহ উপজেলা জাসদের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় শুদ্ধি অভিযানের দাবিতে ছাগলনাইয়ার শূণ্য রেখায় উপজেলা জাসদ আয়োজিত মানববন্ধনে অংশ নেন শিরীন আখতার এমপি। এসময় ধর্ষণের মামলায় অভিযুক্ত ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বিধান মন্ত্রীসভায় অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান শিরীন আখতার এমপি।
উপজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার জানান, ধর্ষক, দুর্নীতিবাজ, লুটেরা, গুন্ডাদের রাজনৈতিক প্রশাসনিক পৃষ্ঠপোষকদের শুদ্ধি অভিযান চালুর দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD