1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে হত‍্যাচেষ্টার প্রতিবাদেব শেরপুরে গণ অধিকার পরিষদের মশাল মিছিল শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

ফ্রান্সকে জেতালেন এমবাপে/ দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
France's forward Kylian Mbappe celebrates after scoring a goal during the UEFA Nations League Group A3 football match between Croatia and France at the Maksimir Stadium in Zagreb on October 14, 2020. (Photo by FRANCK FIFE / AFP)

এ যেন ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালের পুনর্মিলন। তাতে বিশ্বসেরা মঞ্চের মতো ক্রোয়েশিয়াকে হারাল ফ্রান্স। বিশ্বকাপের ফাইনালের মতো এবারের লড়াইয়েও গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপে।

জাগরেভে বুধবার রাতে অনুষ্ঠিত উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের গ্রুপ ৩ এর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারায় ফ্রান্স। ম্যাচের শুরুতেই অতোঁয়ান গ্রিজমানের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে স্বাগতিক দল সমতা ফিরিয়ে বসলে শেষ দিকে অতিথিদের জয়সূচক গোল এনে দেন এমবাপে।

নিজেদের মাঠে ক্রোয়েশিয়া বল দখলে আধিপত্য দেখালে গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। বরং তাদের রক্ষণভাগের দুর্বলতার সুযোগে খেলার অষ্টম মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। এমবাপের ফ্রি-কিকে সূত্রে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন গ্রিজমান।

এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। ম্যাচের ৬২তম মিনিটে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। সতীর্থ জোসিপ ব্রেকালোর পাসে ডান পায়ের শটে গোলটি করেন অ্যাটাকিং মিডফিল্ডার নিকোলা ভ্লাসিচ।

১-১ সমতায় এগিয়ে যাওয়া ম্যাচে ৭৯ তম মিনিটে পার্থক্য গড়ে দেন এমবাপে। লুকাস দিনিয়ের পাসে ডি-বক্সের মাঝ থেকে ডান পায়ের শটে গোলটি করেন তারকা এই ফরোয়ার্ড।

এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ফ্রান্স। একই সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে দিনের অপর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারানো পর্তুগাল।

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। গত মাসে নেশন্স লিগের ম্যাচেও প্রতিপক্ষটিতে একই ব্যবধানে হারিয়েছিল তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD