1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

আইপি টিভি ও ইউটিউব চ্যানেল সংবাদ দেখাতে পারবে না / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

দেশের  আইপি টিভি  ও  ইউটিউব চ্যানেল গুলো কোনো সংবাদ পরিবেশন করতে পারবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)’ আয়োজিত এক সংলাপে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘আইপি টিভিগুলো অন্য সবকিছু করতে পারবে, কিন্তু সংবাদ পরিবেশনের কাজটি তারা আপাতত করতে পারবে না। এটি আমাদের মন্ত্রণালয়ের নিয়মিত আন্তমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত। আমরা ইউটিউব চ্যানেল বা আইপি টিভি যেগুলো আছে সেগুলোকেও নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করেছি। সেগুলো তদন্তের কাজ চলছে। প্রাথমিক তদন্তের কাজ শেষ হওয়ার পর সেগুলোর নিবন্ধনের কাজ শুরু করব’।

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘ইউটিউব চ্যানেল ও আইপি টিভিগুলো নিয়মিত সংবাদ পরিবেশ করতে পারবে না। এমনিতেই কোনো টেলিভিশন চ্যানেল যখন অনুমতি পায় শুরুতে তারা সংবাদ পরিবেশনের অনুমতি পায় না। সে জন্য তাদের কিছু প্যারামিটার পূরণ করতে হয়, আবার দরখাস্ত করতে হয়। তারপর তারা সংবাদ প্রকাশের অনুমতি পায়। আইপি টিভিগুলোও সংবাদ পরিবেশনের কাজটি আপাতত করতে পারবে না।’

অনলাইন পোর্টালের নিবন্ধনের বিষয়টি কোন পর্যায়ে রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘অনলাইন নিবন্ধনের কাজ হচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন দেওয়া হয়েছে। বাকিগুলো সহসাই দেওয়া হবে। নিবন্ধন প্রক্রিয়ায় কয়েক মাস লেগে যাবে কারণ তদন্ত সংস্থা রিপোর্ট দেয়ার পরই আমরা (নিবন্ধন) দিতে পারছি। তবে এ বছরের মধ্যে বেশিরভাগ নিবন্ধন শেষ করতে পারব।’

অনুষ্ঠানে বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদ ও প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার বক্তব্য রাখেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD