ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা ৫নং মহামায়া ইউনিয়নে’র বক্তার হাট ক্রীড়া সোসাইটির দশ বছর পূর্তি ও ১১বছরে পর্দাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিরতণী ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। (১৬ অক্টোবর) শুক্রবার বিকেলে ৪ ঘটিকা বক্তার হাট নিউ মার্কেটে’র ছাদের উপরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তার হাট ক্রীড়া সোসাইটির সভাপতি মোঃ শরিফুল ইসলাম শিশর’র সভাপতিত্বে এবং সংগঠন এর উপদেষ্টা আজম মনছুর আলম রাসেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫নং মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন বাদশা চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক ওবায়েদ মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম, ১নং ওয়ার্ডের মেম্বার ওবায়দুল হক মজুমদার, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল, বাংলানিউজের ফেনী প্রতনিধি সোলায়মান হাজারী ডালিম,মোহনা টিভির ফেনীর উত্তরাঞ্চল প্রতনিধি নিজাম উদ্দিন সজীব,দৈনিক প্রথম সময় সম্পাদক ও প্রকাশক কাউসার হামিদ শিকদার পিনু, দৈনিক বাংলার আধিকার’র ছাগলনাইয়া প্রতিনিধি শেপাল নাথ, ৫২ টিভি’র ফেনী জেলার প্রতিনিধি সাখাওয়াত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হানিফ মজুমদার, সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন, মনজুর আলম উজুল,ইব্রাহিম ইদুল হাসান, ইমরান,নূরুল আলম।
এইসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আজাদ হোসেন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজু,সাহিত সম্পাদক রিয়াজ,ফোষাদক্ষ মুরাদ হোসেন, ক্রীড়া সম্পাদক রুবেল হোসেন,প্রচার সম্পাদক রাকিব, সদদ্য সামসুল,নিশান,রুবেল হোসেন, মুরাদ হোসেন, রিয়াজ, শুভ, মোঃ সজিব, মাসুদ হোসেন, সজীব ও জনি প্রমুখ।
এসময় প্রধান অতিথি গরিবশাহ হোসেন বাদশা চৌধুরী বলেন মহাময়া ইউনিয়নকে মাদক, ক্ষুধা ও দরিদ্র মুক্ত করতে চাই।এসময় তিনি আরও বলেন, মাদক উৎখাতের জন্য সামজিক আন্দোলন করছি, এ জনপদের অনেক যুবক এক সময় ইয়াবা সেবনে বুদ থাকতো, এখন সে প্রবনতা কমে এসেছে। ইউপি চেয়ারম্যান আরো বলেন, যুব সমাজকে স্বপ্ন দেখতে হবে, বুকে স্বপ্ন লালন করতে হবে। স্বপ্নই বাচিয়ে রাখবে যুবকদের। এ যুবকরাই আগামীর সম্ভাবনা।
আলোচনা সভার পরে রাতে কেক কেটে ১০ বছর পূর্তি পালন করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার ও মহামায়া ইউনিয়নের প্যানেল মেয়র জমির উদ্দিন পাটোয়ারী বাবু।