ফেনীর ফুলগাজী তে, সদর ইউনিয়নের জয়পুর গ্রামের, শামসুল হুদা (৫০), পিতা. মৃত. মদন মিয়া, কর্তৃক নিজ ঘরে, আপন ছোট ভাইয়ের ৯ বছরের শিশুকে ধর্ষণ করছে বলে অভিযোগ পাওয়া যায়, এবিষয়ে ফুলগাজী থানায় ধর্ষিতার ফুপু বাদি হয়ে, ভাইয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন, মামলা নং. ১৫। মামলার সূত্রে জানা যায় গত ১২ তারিখ নিজ ঘরে ভাতিজিকে ধর্ষণ করে , বিষয়টি আত্মীয় স্বজনদের মাঝে জানাজানি হলে, তারা ভিকটিম কে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে আইন গত ব্যাবস্থা নেওয়ার জন্য বললে, আজ বিকেল ৪.৩০ মিনিটের সময় ফুলগাজী থানায় মামলা দায়ের করেন এবং আসামি কে গ্রেফতার করা হয়। এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ মোশারফ হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, আমরা ধর্ষণের অভিযোগে পাওয়ার পর পরই সন্ধ্যা আসামি কে গ্রেফতার করি, তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জেলহাজতে প্রেরণ করা হবে।