1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

অর্ধেক ভারতীয় ফেব্রুয়ারির মধ্যে করোনা আক্রান্ত হবে/দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে অর্ধেকের বেশি ভারতীয় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হতে পারেন। সে হিসাবে দেশটির ১৩০ কোটি নাগরিকের ৬৫ কোটিই করোনা সংক্রমিত হতে পারেন।

করোনা নিয়ে কাজ করা ফেডারেল গভর্নমেন্ট কমিটির এক সদস্য সোমবার এমনটাই দাবি করেছেন বলে জানিয়েছে এই সময়।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, সোমবার পর্যন্ত করোনায় আক্রান্ত হন ৭৫ লাখের বেশি ভারতীয়। সংক্রমণের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ভারত।

তবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে সংক্রমণ শিখর ছোঁয়ার পর ক্রমশ কমছে আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণ প্রায় লাখ থেকে কমে ৬১ হাজারে নেমে এসেছে।

সরকার গঠিত ১০ সদস্যের কমিটি রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি রিপোর্ট জমা দিয়েছে।

কমিটিই এক সদস্য মণীন্দ্র আগরওয়াল বলেছেন, ‘আমাদের গাণিতিক মডেলের হিসাব বলছে- ভারতের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন ইংরেজি বছরের ফেব্রুয়ারির মধ্যেই এই ৩০ শতাংশ ৫০ শতাংশে পৌঁছতে পারে।’

মণীন্দ্র কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর টেকনোলজির প্রফেসর কমিটির এই সদস্যের দাবি, সরকারের সেরো সমীক্ষায় (sero surveys) যা উল্লেখ করা হয়েছে, তার থেকে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি।

সেরোলজিক্যাল সমীক্ষা মতে, সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় জনসংখ্যার মাত্র ১৪ শতাংশ কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

কানপুর ইনস্টিটিউটের এই শিক্ষকের মতে, সেরো সমীক্ষায় সংক্রমণের সঠিক হিসাব তুলে ধরা সম্ভব নয়। গাণিতিক মডেলের ওপর ভিত্তি করেই তারা একটি রিপোর্ট রবিবার কেন্দ্রের কাছে জমা দিয়েছে।

কেন্দ্রের নিয়োগ করা ১০ সদস্যের এই কমিটির নেতৃত্বে ছিলেন নীতি আয়োগের সদস্য ভিকে পাল। ভারতে করোনাভাইরাসের আঙ্কিক অগ্রগতি নিয়ে সমীক্ষার দায়িত্ব ছিল এই কমিটির।

রিপোর্টে দাবি করা হয়, আসন্ন উত্‍‌সবের দিনগুলোতে সতর্কতামূলক পদক্ষেপ না করলে, সামনের এক মাসে দেশে উল্লেখযোগ্য হারে বাড়বে কভিড আক্রান্তের সংখ্যা।

কমিটির আশঙ্কা, কেবল এক মাসে নতুন কভিড পজিটিভ কেস ২৬ লাখ পর্যন্ত বাড়তে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD