1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

দশ ভিক্ষুকের ব্যতিক্রমী কর্মসংস্থান করেন ছাগলনাইয়া উপজেলা প্রশাসন / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
প্রধানমন্ত্রীর গৃহিত ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের অংশ হিসেবে ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাগলনাইয়ায় বসবাসরত ১০ ভিক্ষুকের পরিবারের মাঝে বিকল্প আয়ের মাধ্যম হিসেবে রিকসা,  হাঁস মুরগী ও হাঁস মুরগী  পালনের ঘর সহ গবাদি পশু উপহার প্রদান করা হয়। আজ (২১ বুধবার) বিকেল ৪ ষটিকা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৫ জন ভিক্ষুককে ১০ টি করে মুরগী ও হাঁস এবং ১ টি করে হাঁস মুরগী পালনে ঘর ও  ৪ জন ভিক্ষুককে গবাদি পশু ও ১ ভিক্ষুককে রিক্সা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। সহকারী কমিশনার (ভুমি) হোময়ারা ইসলাম,
মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী। এই সময় আরো উপস্থিত ছিল উপজেলা জাসদ’র সভাপতি আবদুল হাই মেম্বার, উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক প্রধানগন, সাংবাদিক সহ আরো অনেকে।
পুর্নবাসন অনুষ্ঠানে জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন,সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেকটা উপজেলায় ভিক্ষুকদের পুর্নবাসনের লক্ষ্যে কাজ করছি। প্রধানমন্ত্রী সুবিধা বঞ্চিত মানুষের কথা ভেবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্ব ভাতা সহ অসংখ্য ধরনের ভাতা দিয়ে আসছেন।এ ছাড়া তিনি ভিক্ষুকদের যে কোনো সমস্যায় জন প্রতিনিধি কিংবা জেলা প্রশাসন কে অবহিত করতে বলেন, কারো থাকার জায়গা না থাকলে কিংবা কর্মসংস্থান না থাকলে অবহিত করার পর তার ব্যবস্থাও সরকার করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। উপকার ভোগীদের প্রত্যেকের একাউন্টে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকা করে জমা রাখবে সেই টাকার সাথে আয়ের কিছু অংশ সঞ্চয় করে পরবর্তীতে ব্যবসার কাজে ব্যবহার করতে পরামর্শ প্রদান করেন। এ ছাড়া পরবর্তীতে আবারও যাতে কেউ ভিক্ষায় জড়িয়ে না পড়ে তার জন্য সবাইকে শপথ বাক্য পাঠ করান।
ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল বলেন,বঙ্গবন্ধু চেয়ে ছিলেন দেশের সকল সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফোটাতে, তারই পরিপ্রেক্ষিতে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তা বাস্তবায়নে কাজ করছি। পর্যায়ক্রমে ছাগলনাইয়া উপজেলার সকল ভিক্ষুককে পুনর্বাসন করে উপজেলাকে ভিক্ষুকমুক্ত করা হবে বলে জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD