1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

আ.লীগের দরজা চিরতরে বন্ধ ধর্ষক-নারী নির্যাতনকারীদের জন্য : কাদের/ দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাম্প্রতিক নোয়াখালীতে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

রবিবার সকাল ১১টায় কোম্পানীগঞ্জ শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বিনিময় সভায় সেতুমন্ত্রী  বলেন।

তিনি বলেন, এসব ঘটনায় তিনি লজ্জিত। তবে ধর্ষণ-নারী নির্যাতনের সঙ্গে যদি আওয়ামী লীগের অথবা অঙ্গসংগঠনের কেউ জড়িত থাকে, তাদেরও ছাড় দেওয়া হবে না।

এ সময় তিনি আরও বলেন, ‘ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দল থেকে শুধু বেরই করে দেওয়া হবে না, তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ ও কবিরহাট অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন বিনষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দলমত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। সেদিকে খেয়াল রাখতে হবে।’

সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে হিন্দু ধর্মাবলম্বীদের তিনি বলেন, ‘আপনারা নিজেদের সংখ্যালঘু মনে করবেন না। এই দেশ আমাদের সকলের।’

কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি মিলন কান্তি মজুমদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কমলকান্তি মজুমদারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক রণজিৎ কর্মকার, শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি নির্মল চন্দ্র দে, সাধারণ সম্পাদক দীপক সূত্রধর প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD