1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে হত‍্যাচেষ্টার প্রতিবাদেব শেরপুরে গণ অধিকার পরিষদের মশাল মিছিল শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টা মামলায়(এমপি) হাজী সেলিমের ছেলে ইফরান সেলিমসহ কয়েকজনকে গ্রেপ্তার 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমের ছেলে ইফরান সেলিমসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার দুপুরের দিকে হাজী সেলিমের বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিকেল সোয়া ৩টার দিকে বাসার সামনে র‌্যাবের এক ব্রিফিংয়ে মূল অভিযুক্ত এরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদকে সাময়িক হেফাজতে নেওয়ার কথা জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের এডিসি আবদুল্লাহ হিল কাফি বলেন, হাজী সেলিমের বাসায় র‌্যাব অভিযান চালাচ্ছে।

সেখানে পুলিশেরও একটি টিম রয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় আরও গ্রেপ্তার করা হয়েছে গাড়িচালক মীজানুর রহমানকে।

এর আগে লেফটেন্যান্ট ওয়াসিম আহমদ নামের ওই নৌবাহিনীর ওই কর্মকর্তা সোমবার সকালে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিদের তালিকায় প্রথমেই রয়েছে ইরফান সেলিমের নাম। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন ওয়ার্ড কাউন্সিলর এবং ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের এমপি হাজী সেলিমের ছেলে।

জানা গেছে, রবিবার সন্ধ্যার পর কলাবাগান ক্রসিংয়ের কাছে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফের মোটরসাইকেলকে ধাক্কা দেয় সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি। এর প্রতিবাদ করলে ওই গাড়ি থেকে কয়েক ব্যক্তি নেমে তাকে মারধর করেন।

ওয়াসিফ বলেন, তিনি স্ত্রীসহ মোটরবাইকে ফিরছিলেন। ওই গাড়িটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তিনি তখনই মোটরসাইকেল থামান এবং নিজের পরিচয় দেন।

তখন গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তাকে মারধর করেন। মারধরের কারণে তার (ওয়াসিফ) দাঁত ভেঙে গেছে। হামলাকারীরা তার স্ত্রীর গায়েও হাত দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক আবদুল্লাহ জাহিদ বলেন, ওই গাড়িটি এমপি হাজী সেলিমের। তিনি গাড়িতে ছিলেন না। তার ছেলে ও নিরাপত্তারক্ষী ছিলেন।

তিনি জানান, পুলিশ এমপির গাড়ি ও নৌবাহিনীর কর্মকর্তার মোটরসাইকেল রাতেই ধানমন্ডি থানায় নিয়ে যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD