1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক/ দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি (বগুড়া):
  • প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

বগুড়া শেরপুর উপজেলার সুকানগাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গত ২৬ অক্টোবর সোমবার গভীর রাতে দুধর্ষ ৪ ডাকাতকে আটক করেছে শেরপুর থানা পুলিশ। এ সময় ডাকাতদের কাছে থাকা ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শেরপুর থানা পুলিশ ডাকাতদের বগুড়া জেল হাজতে প্রেরণ করে। জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের সুকানগাড়ি গ্রামে একটি ব্রীজের উপর ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন ডাকাত। এ সময় গোপন সংবাদ পেয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই আতিকুর রহমান, জাহিদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে নাটোর জেলার সিংড়া উপজেলার নাসিয়ারকান্দি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হত্যা ও চাঁদাবাজিসহ ৪ মামলার আসামী নাজিম উদ্দিন (২৫), কালিনগড় গ্রামের মকবুল হোসেনের ছেলে শফিউল্লাহ ওরফে শফি (২২), লক্ষীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে অপহরণ মামলা সহ ২ মামলার আসামী ইয়াকুব আলী (২৫) ও আব্দুল কুদ্দুসের ছেলে রেজাউল করিম (২৪) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২ টি লোহার ধারালো হাসুয়া, ২ টি লোহার রড, ৩ টি লাঠি, একটি ২০ হাতের নাইলোনের রশি ও ১ টি পুরাতন করাত উদ্ধার করা হয়। এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি গ্রহনের অপরাধে পেনাল কোড আইনের ৩৯৯/৪০২ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের কাছে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD