1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পদত্যাগ বার্সা সভাপতি বার্তোমেউয়ের / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

ক্লাবের তারকা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে টানাপোড়েনসহ নানা অভিযোগে চাপ বাড়তে থাকায় বার্সেলোনার সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জোসেপ মারিয়া বার্তোমেউ। তার পাশাপাশি পদত্যাগের ঘোষণা দিয়েছেন বোর্ডের পরিচালকেরাও।

বর্তমান পরিস্থিতিতে নতুন সভাপতি নিয়োগে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়ে নতুন নির্বাহী বোর্ড নিয়োগের আগে ক্লাবের আপাতকালীন দৈনন্দিন কাজ দেখভালের জন্য একটি ম্যানেজমেন্ট বোর্ডকে দায়িত্ব দেওয়া হবে বলে ইএসপিএনএফসি’র প্রতিবেদনে বলা হয়েছে।

২০১৪ সাল থেকে বার্সেলোনা প্রধানের দায়িত্ব পালন করে আসা বার্তোমেউ নানা কারণে সমালোচনার মধ্যে ছিলেন। তার ওপর সবচেয়ে বড় ধাক্কাটা আসে আগস্টে মেসি হঠাৎ করে ক্লাব ছাড়ার ঘোষণা দিলে।

এরপরই বার্তোমেউয়ের পদত্যাগের দাবি জোরালো হয়। নিজের পদ নিয়ে আস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছিলেন ৫৭ বছর বয়সী এই ফুটবল সংগঠক।

আস্থা ভোটে বার্সেলোনার দেড় লাখ সদস্য ভোট দিতেন। এর মধ্যে ৬৬.৫ শতাংশ ভোট তার বিপরীতে গেলে মেয়াদ থাকতেই সরে দাঁড়ানো লাগত এই স্প্যানিয়ার্ডের।

তাই হলে বার্সেলোনার তৃতীয় সভাপতি হিসেবে আস্থা ভোটে মুখোমুখি হতেন বার্তোমেউ। এর আগে ১৯৯৮ সালে লুইস নুনেজ এবং ২০০৮ সালে হোয়ান লাপোর্তা আস্থা ভোটের মুখে পড়েন। যদিও ভোটে উভয়ই টিকে গিয়েছিলেন।

এদিকে, পদত্যাগের ঘোষণার সময় একটা সিদ্ধান্তের কথাও জানালেন বার্তোমেউ; বলেন নতুন ইউরোপিয়ান সুপার লিগে যোগ দিতে রাজি বার্সেলোনা। এতে অর্থনৈতিক স্থিতিশীলতা আসতে পারে ক্লাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD