1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

মা ইলিশ রক্ষায় ভারতের ‘যৌথ সামুদ্রিক সহযোগিতা’/ দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

ঢাকার ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেইসবুক পেজে ‘মা ইলিশ রক্ষায় যৌথ সামুদ্রিক সহযোগিতা’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয় একদিন আগে। সেখানে জানানো হয়, আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি অবস্থানরত ভারতীয় মাছধরা নৌকাকে সে দেশের সীমানার দিকে চালিত করছে।

আরও বলা হয়, মা ইলিশ রক্ষায় এবং বাংলাদেশ কোস্ট গার্ডের চলমান প্রচেষ্টায় সহায়তা করার লক্ষ্যে ভারতীয় কোস্ট গার্ড আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি ভারতীয় মাছধরা নৌকা সরাতে নজরদারি বৃদ্ধি করছে।

সঙ্গে যোগ করা হয়, জেলে পল্লিগুলোতে কমিউনিটি ইন্টিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে সচেতনতা বাড়ানোর কাজও করা হচ্ছে।

বাংলাদেশে ১৪ অক্টোবর থেকে পরবর্তী ২২ দিনের জন্য ইলিশ মাছ ধরা নিষিদ্ধ রয়েছে, যা চলবে ৪ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশের জেলেরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে— ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় তারা মাছ ধরতে না পারলেও সমুদ্রের সীমান্ত এলাকায় ভারত ও মিয়ানমারের জেলেরা মাছ ধরে এবং কখনো কখনো ঢুকে পড়ে বাংলাদেশের ভেতরেও।

এখন ভারতীয় হাই কমিশন বলছে তাদের টহলে থাকা স্থল ও বিমান ইউনিটগুলো আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি অবস্থানরত সমস্ত ভারতীয় মাছধরা নৌকাকে নিজেদের সীমানার দিকে পাঠাচ্ছে।

বাংলাদেশে জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির একজন রবীন্দ্রনাথ বর্মণ বিবিসিকে বলেন, “ভারতীয় জেলেদের সঙ্গেও এ নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে। আমাদের নৌ বাহিনী ও কোস্ট গার্ড চেষ্টা করে, কিন্তু তারপরেও মাঝে মধ্যেই তারা বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে এ সময়ে। আমরা কর্তৃপক্ষকে বারবার এসব সমস্যার কথা জানিয়েছি। কিন্তু সমাধান নেই।”

আরও বলেন, তিনটি দেশই যদি এক সঙ্গে নিষেধাজ্ঞা না দেয়, তাহলে এটি কোনো ফল আনবে না।

মৎস্য অধিদপ্তরের ইলিশ শাখার উপপ্রধান মাসুদ আরা মমি বলেন, “জেলেরা আমাদের বলে যে আমরা মাছ ধরতে পারি না, অথচ অন্যরা এসে নিয়ে যায়। দু’দেশের সংশ্লিষ্টরা সামনে যে আলোচনায় বসবেন তখন এসব বিষয় আসবে নিশ্চয়ই।”

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভারতীয় জেলেদের বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে মাছ আহরণের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার জন্য ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে মৎস্য মন্ত্রণালয়।

এমনকি ভারতীয় হাই কমিশনের ফেইসবুক পেজে মা ইলিশ রক্ষায় যৌথ সামুদ্রিক সহযোগিতার কথা বলা হলেও এ ধরনের কোনো উদ্যোগের খবর জানা নেই বাংলাদেশের মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। এ কথা বলা হয় বিবিসির প্রতিবেদনে।

অধিদপ্তরের একজন কর্মকর্তা বলছেন, সমস্যাটি ভারতকে বিভিন্নভাবে অবহিত করা হয়েছে। এখন তারা তাদের সীমানায় নিজেদের জেলেদের সরাতে কাজ করতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD