1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফ্রান্সে গির্জার বাইরে ছুরি হামলায় ৩ জন নিহত/ দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

ফ্রান্সের নিস শহরে একটি গির্জার বাইরে এক ব্যক্তির ছুরি হামলায় অন্তত তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সরকারি কর্মকর্তাদের বরাত দেওয়া এএফপি’র খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত একজনের গলা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনার পরপরই হামলা চালানো সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের সময় আহত হওয়ায় তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে দুইজন নারী বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, একজন ব্যক্তি দ্বারা এ হামলা সংগঠিত হয়েছে। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে শহর কর্তৃপক্ষ।

এদিকে হামলার পর পরই জরুরি বৈঠক ডেকেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। তিনি জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের হতে সতর্ক করেছেন।

পুলিশের মুখপাত্র ফ্লোরেন্স গাভেলো বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”

সেন্ট্রাল নিসের নটর-ডেম বাসিলিকা গির্জার বাইরের এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে টুইট করেছেন নিস শহরের মেয়র ক্রিস্টিয়ান এস্ত্রোসি- “আমি আপনাদের নিশ্চিত করছি, এটা সন্ত্রাসী হামলা ছিল।”

বিদ্রূপাত্মক ম্যাগাজিন শার্লি এবদোতে নবী মুহাম্মদ (স.) এক কার্টুন ছাপার জের ধরে ফ্রান্স সরকার ও মুসলমানদের মধ্যে যখন ব্যাপক টানাপোড়েন চলছে তখন এই ঘটনা ঘটল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD