ফেনী ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নস্থ মুহুরীগঞ্জ সড়কের করৈয়া জোড়া ব্রিজ নামক স্থানে আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় সময় ফ্রান্সে মহানবী (সঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন’র আয়োজন করেছে নবী প্রেমিক তাওহীদি জনতা। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা শরীফুল ইসলাম,আজকের পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, মানব বন্ধনে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য নিজাম উদ্দিন, সিরাজুল হক ভুট্ট, ইমদাদুল হক,পীরজাদা মাওলানা মামুন সহ অনেকে। ফ্রান্সের সকল প্রোডাক্ট বয়কট ও কূটনীতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি ফ্রান্সকে ক্ষমা চাওয়ার আহবান জানান, নবী প্রেমিক তাওহীদি জনতা নামক সংগঠনের নেতৃবৃন্দ।