1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

বাংলাদেশ এবংপাকিস্তানের অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের বিরোধী দলের নেতা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

বাংলাদেশ এবং পাকিস্তানের অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের বিরোধী দলের নেতা মেরিন লে পেন।শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টে মেরিন লেখেন, ‘বাংলাদেশ এবং পাকিস্তানে নতুন অতি-সহিংস বিক্ষোভের এই প্রেক্ষাপটে (বিক্ষোভকারীরা আমাদের রাষ্ট্রদূতের শিরশ্ছেদ করতে চেয়েছে) দেশগুলো থেকে অভিবাসী নেয়ার ওপর নিষেধজ্ঞা জারির আহ্বান জানাই আমি।’মেরিনের এই পোস্টে ফ্রান্সের অনেক সাধারণ মানুষকেও একাত্মতা প্রকাশ করতে দেখা গেছে। তারা ‘জাতীয় নিরাপত্তার খাতিরে’ দ্রুততম সময়ে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন সরকারকে।ফ্রান্স সরকার অবশ্য এ বিষয়ে এখনো কিছু বলেনি। তবে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিবাসীদের ওপর বাড়ানো হয়েছে নজরদারি।সম্প্রতি ফ্রান্সে স্যামুয়েল প্যাটি নামের এক ইতিহাস শিক্ষক ক্লাসে বাক্‌স্বাধীনতা বিষয়ে পাঠদানের সময় নবী মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখান। যার জেরে গত ১৬ অক্টোবর চেচেন বংশোদ্ভূত এক ব্যক্তি ছুরি হাতে ওই শিক্ষককে আক্রমণ করে এবং তার শিরশ্ছেদ করে।এই ঘটনায় ফ্রান্সজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর একাধিক বক্তব্যে মুসলিমদের সমালোচনা উঠে আসে। ফ্রান্স এমন ব্যঙ্গাত্মক কার্টুন বন্ধ করবে না বলে মন্তব্য করেন তিনি।তার এ মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে দেশটির পণ্য বয়কটের ডাক ওঠে। বাংলাদেশ এবং পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে হয়েছে প্রতিবাদ মিছিল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD