বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিশ্বরোড সংলগ্ন টিএমএসএস পাম্বের পাশেই এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শেরপুর গাড়িদহ হাইওয়ে পুলিশ ক্যাম্প সার্জেন আরিফুল ইসলামের নেতৃত্বে এই লাশ উদ্ধার করা হয়। এবিষয়ে শেরপুর গাড়িদহ হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন আরিফুল ইসলাম জানান, গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে এক ব্যাক্তি মৃত্যুবরণ করেছে এই সংবাদ স্থানীয়রা হাইওয়ে পুলিশকে জানালে (৩০ অক্টোবর ) দিবাগত রাত ২টার দিকে আমরা ৮ সদস্যের টিম সেখানে উপস্থিত হয়ে, অজ্ঞাত সেই ব্যক্তির লাশ উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালের মর্গে প্রেরন করেছি। তার আনুমানিক বয়স হবে (৬৫) বছর।