ফেনী জাতীয় সমাজতান্ত্রীক দল-জাসদের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলা জাসদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ৩১ অক্টোবর বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মাষ্টার নুরুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারন সম্পাদক কামাল উদ্দীন মজুমদার সাজু,জেলা জাসদের সহ-সভাপতি নুরুল আমিন,উপজেলা জাসদের সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী,যুগ্ম-সাধারন সম্পাদক ছলিম উল্ল্যাহ ভূঁইয়া।এসময় জাসদ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদিকা রোকেয়া সুলতানা আনজু,উপজেলা জাসদের প্রাক্তন সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুসহ জেলা,উপজেলা,ইউনিয়ন ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেয়।এর আগে উপজেলা চত্তরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা সন্ধ্যায় মশাল মিছিল বের করে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার শেষ হয়।