বঙ্গ বন্ধুর দর্শন; সমবায়ে উন্নয়ন” এ পতিপাদ্য বিষয়কে সামনে রেখে ছাগলনাইয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৪৯ তম জাতীয় সমবায় দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে আজ (৭ নভেম্বর) শনিবার সকাল ১২ ঘটিকা ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কতৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাগলনাইয়া উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যকম শুরু হয়।
উক্ত অনুষ্ঠানের ছাগলনাইয়া উপজেলা নিবার্হী অফিসার সাজিয়া তাহের এর সভাপতিত্ব ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানজিনা আরফিনে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, বিআরডিপির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া উপজেলা জাসদ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, যুগ্ন সাধারন সম্পাদক ছলিমউল্ল্যাহ ভূইয়া, আপন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি শাখাওয়াত হোসেন পাটোয়ারী ।
অনুষ্ঠানে স্বাগত বক্ত্যব রাখেন সমবায় অফিসার মোঃ ইউছুপ ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন সমবায় অফিসের কর্মকর্তা,কর্মচারী ও উপজেলা পরিষদের বিভিন্ন শাখার কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ।