1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে হত‍্যাচেষ্টার প্রতিবাদেব শেরপুরে গণ অধিকার পরিষদের মশাল মিছিল শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

রবিবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

রবিবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। ভোটে অনিয়ম ও মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার প্রেসক্লাবে ও রবিবার সারাদেশের সব জেলা শহরে প্রতিবাদ সমাবেশ পালনের ডাক দিয়েছে বিএনপি।

শুক্রবার দুপুরে গুলশানে বিএনপি চেয়াপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে মির্জা ফখরুল বাসে আগুন লাগার ঘটনা ন্যাক্কারজনক বলে উল্লেখ করেন। এ ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান তিনি।

বিএনপিকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য হাস্যকর। নির্বাচন ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট। নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে দিয়েছে সরকার। বর্তমান সঙ্কটটা গণতন্ত্রের। গণতন্ত্র নেই বলেই কোনো জবাবদিহিতা নেই।

রাজধানীতে বাস পোড়ানোর ঘটনাকে ভালো আন্দোলন বাধাগ্রস্ত করতে ‘সরকারি এজেন্টদের স্যাবোটাজ’ বলে দাবি করেন মির্জা ফখরুল।

রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার বাসে আগুন দেওয়ার ঘটনায় নয়টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৪৪৬ জনকে। আটক করা হয়েছে ২০ জনকে।

মতিঝিল, শাহবাগে ও পল্টন থানায় দুটি করে এবং বংশাল, ভাটারা ও কলাবাগানে একটি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার সকালে এসব মামলা হয়।

এদিন অনুষ্ঠিত ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে বাসে অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের বলেন, আগুনের ঘটনার বিষয়ে আমরা কিছুই জানি না। কারা এসব ঘটনা ঘটিয়েছে তা আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে ব্যবস্থা নেবে বলে আশা করছি। তবে কেন্দ্রীয় অফিস থেকে বের হওয়ার সময় ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমানসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD