1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়া শেরপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী রনির পক্ষে মনোনয়ন সংগ্রহ করলেন ছাত্রলীগ নেতৃবৃন্দ /দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
 বগুড়া শেরপুর আসন্ন পৌর নির্বাচনে ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শহর ছাত্রলীগের সভাপতি মোঃ রনি সরকারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। পৌর নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব আর নির্বাচনের উত্তাল হাওয়ায় মেতে উঠেছে বগুড়ার শেরপুর পৌরসভা। মেয়র প্রার্থীদের প্রচারণার পাশাপাশি প্রচার প্রচারণায় পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরা। এর মধ্যে শুরু হয়েছে গেছে মনোনয়ন পত্র সংগ্রহ। এবারের পৌর নির্বাচনে নতুন তরুণ নবীনদের নির্বাচনমুখী লক্ষনীয়। এর ধারাবাহিকতায় আসন্ন শেরপুর পৌরসভা নির্বাচনে শেরপুর শহর ছাত্রলীগের সভাপতি মোঃ রনি সরকার পৌরসভার ৮নং ওয়ার্ডের একজন কাউন্সিলর পদপ্রার্থী। ছাত্র সমাজে জনপ্রিয়তার শীর্ষে থাকা রনি সরকার কাউন্সিলর প্রার্থী হওয়ার আনন্দে গত (১৭ নভেম্বর ) মঙ্গলবার তার পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, শহর সভাপতি মকবুল হোসেন, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এবিষয়ে কাউন্সলর পদপ্রার্থী এবং শহর ছাত্রলীগের সভাপতি মোঃ রনি সরকারের সঙ্গে কথা হলে তিনি জানান, আমার বাবা মরহুম নয়ামিঞা সরকার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন ভালো মানুষ হিসেবেই সুপরিচিত ছিলেন। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া মুশকিল যিনি আমার বাবাকে চেনেন না। তাছাড়া আমিও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতি করি এবং বতর্মানে আমি শহর ছাত্রলীগের সভাপতি। সেই সুবাদে আমাকেও সবাই চেনেন এবং জানেন। আমি আপনাদেরই সন্তান তাই আপনারা আমাকে সুযোগ দিলে আমি ৮নং ওয়ার্ডবাসীর সেবা করতে চাই এবং এই ওয়ার্ডকে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন সন্ত্রাস,মাদক এবং দূর্নীতি মুক্ত রেখে একটি সুশীল সমাজ গড়ার স্বপ্ন দেখি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD