1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

মাস্ক না পরলে করোনা সংক্রমণ স্বাস্থ্য মন্ত্রণালয় ঠেকাতে পারবে না মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

মাস্ক না পরলে করোনা সংক্রমণ স্বাস্থ্য মন্ত্রণালয় ঠেকাতে পারবে না মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন।

তিনি শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শীত আসাতে আবার করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমরা সকল মন্ত্রণালয়কে বলে দিয়েছি, মাস্ক ছাড়া কোনা সেবা দেওয়া যাবে না। নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়ন করতে হবে। তবেই করোনা সংক্রমণ প্রতিরোধ সম্ভব। যখন পৃথিবীতে করোনা ভ্যাকসিন আসবে, বাংলাদেশ সবার আগে পাবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের জন্যই শেখ হাসিনা ভ্যাকসিনের ব্যবস্থা করে রেখেছেন।

জাহিদ মালেক বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে এখন হারিকেন ও কূপার আলো লাগে না। বিদ্যুৎ এর আলো জ্বলছে সমগ্র দেশ। পদ্মা সেতু, মেট্রো রেল নির্মাণ দ্রুত এগিয়ে চলছে। যেখানে ইতালি ও আমেরিকায় লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। সেখানে খুব সংখ্যক লোক মারা গেছে। আর একটা মানুষের মৃত্যু হোক আমরা তা চাই না।

হরগজ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. আমজাদ হোসেন লাল মিয়া প্রমুখ।

এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD