1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

হাসপাতালে হৃদ্‌রোগের চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন রিজভী / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে হৃদ্‌রোগের চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বেলা সাড়ে ১২টায় শ্যামলীর আদাবরের বাসায় ফিরে যান তিনি।

মঙ্গলবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন রিজভীর একান্ত সহকারী আরিফুর রহমান তুষার।

তিনি বলেন, ‘হাসপাতালের ছাড়পত্র পেয়ে স্যার এখন বাসায় ফিরেছেন। তিনি এখন সুস্থ আছেন।’

রিজভীর আরোগ্য কামনায় দেশ-বিদেশে দোয়া এবং বিভিন্ন সময়ে খোঁজ-খবর নেওয়ার জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার সহধর্মিণী আরজুমান আরা বেগম আইভি।

পাশাপাশি ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন রিজভীর স্ত্রী।

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে গত ২১ নভেম্বর এনজিওপ্লাস্টির মাধ্যমে রিজভীর হৃদ্‌যন্ত্রে রিং পরানো হয়। হাসপাতালের অধ্যাপক সোহরাবুজ্জামানের নেতৃত্বে এই অস্ত্রোপচার হয়।

গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন শেষে নিজের গাড়িতে ওঠার পর রিজভী হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD