1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ওয়েস্টার্ন ইকোনমিক করিডোরসহ সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর এবং রিজিওনাল এনহেন্সমেন্ট প্রোগ্রাম (উইকেয়ার) ফেজ ১ এর অধীনে ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়ক (এন ৭) উন্নয়ন প্রকল্পে উভয় পাশে সার্ভিস লেনসহ ৬ লেনের ৪৮.৫০ কিলোমিটার মহাসড়ক উন্নয়নসহ দুটি পৃথক প্রকল্প অনুমোদন করেছে।

বৈঠকে ১০ হাজার ৭০২ কোটি ২৩ লাখ টাকা ব্যয়সম্বলিত মোট সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৫টি নতুন এবং ২টি সংশোধিত প্রকল্প রয়েছে।

একনেক সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরের ১৬তম সভায় মঙ্গলবার এই অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবরা পৃথকভাবে শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, সভায় মোট সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এসব প্রকল্পে সার্বিক ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৭০২ কোটি ২৩ লাখ টাকা। প্রকল্প ব্যয়ের ৬ হাজার ৪৫৯ কোটি ২৭ লাখ টাকা আসবে সরকারের তহবিল থেকে এবং ৪ হাজার ২৪২ কোটি ৯৬ লাখ আসবে প্রকল্প সহায়তা হিসেবে।

ফিজিক্যাল ইনফ্রাস্টটেকচার বিভাগের পরিকল্পনা কমিশন সদস্য মামুন আল রশিদ বলেন, ভোমরা স্থলবন্দর ও মোংলা সমুদ্রবন্দর, সার্ক হাইওয়ে করিডোর, বিমসটেক রোড করিডোর এবং এসএএসইসি রোড করিডোরসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে এ পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর বেঁধে দেওয়া দুই বছরের সময়সীমা অনুযায়ী সড়ক ও মহাসড়ক বিভাগের অধীনে ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ সংশোধিত মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হবে। এতে মোট প্রকল্প ব্যয় ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক ২ হাজার ৭০৫ কোটি ৬৫ লাখ টাকা এবং বাকি ১ হাজার ৪৮২ কোটি ৪ লাখ টাকা সরকারি তহবিল থেকে সরবরাহ করা হবে।

প্রকল্পের মূল কাজের মধ্যে রয়েছে প্রায় ১৫১.০০৪ হেক্টর ভূমি অধিগ্রহণ, ৪৮.৫০ কিলোমিটার ফুটপাথ নির্মাণ, ৬৩.৪২ লাখ কিউবিক মাটি ভরাট, ১,৬৪৭.২৯ মিটার একটি ফ্লাইওভার নির্মাণ, ১৯৮.১২ মিটার দৈর্ঘ্যের ৪টি ব্রিজ, ৫৫টি কালভার্ট, পথচারীদের জন্য ১২টি ওভারব্রিজ এবং একটি আন্ডারপাস নির্মাণ।

একনেক বৈঠকে উইকেয়ার ফেজ ১ এর আওতায় রুরাল কানেকটিভিটি, মার্কেট এবং সহায়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে (আরসিএমএলঅআই আইপি) ২,১৮০.৯৮ কোটি টাকা অনুমোদন দিয়েছে। এর মধ্যে বিশ্বব্যাংক থেকে ঋণ সহায়তা আসবে ১,৫৩৭.৩০ কোটি টাকা।

স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ২০২৫ সালের জুন নাগাদ যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ১৮টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়িত হবে।

প্রধান প্রকল্প কার্যক্রমের মধ্যে রয়েছে ৬১১ কিলোমিটার সড়ক উন্নয়ন, ১২০টি বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট স্থাপন এবং ৪ জেলার আর্থসামাজিক উন্নয়নে কৃষিপণ্য সরবরাহ ও বাজারজাতকরণ নিশ্চিত করতে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ ৬১১ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD