বাংলাদেশে করোনার আর্বিভাব ঘটার পর থেকে ছাগলনাইয়া উপজেলা ব্যাপী যে, মানুষটি এই উপজেলার জনসাধারণকে করোনা আক্রান্তরোধে করনীয় বিষয় উদ্বুদ্ধ করণে, দিন রাত প্রচার প্রচারণা চালানোসহ এই উপজেলায় লকডাউন চলাকালীন কর্মহীন হয়েপড়া একাধীক দুস্থ পরিবারকে যিনি তার ব্যাক্তিগত অর্থায়নে সাহায্য সহযোগীতা করেছিলেন, সেই মানুষটি নিজেই এখন করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। যার কথা বলছিলাম তিনি হলেন, ছাগলনাইয়া থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ। যিনি ইতিমধ্যে নিজেকে ছাগলনাইয়া থানা এলাকায় জনগণের মাঝে ভালো একজন মানুষ হিসেবে পরিচিতি অর্জনে নিজের কর্মদক্ষতায় তা প্রমাণে সক্ষম হয়েছেন। গত ১১ নভেম্বর তিনি অসুস্থ হয়ে পড়লে ওই দিনই তিনি করোনায় নমুনা পরীক্ষা দেন। ১২ নভেম্বর তার দেওয়া নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসে। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে পড়া ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ্ উদ্দিন এর দ্রুত সুস্থতা কামনায়, আজ (২৭ নভেম্বর) বাদ জুমায় মনুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব জাফর হোসেন মজুমদার সহ মনুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সর্বস্তরের মুসল্লিগণ।দোয়া পরিচালনা করেন খতিব মাওলানা আবদুল ওহাব সাহেব।