দাগনভূঞায় নবনির্মিত উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ও বীজ বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধনআজ ১লা ডিসেম্বর মঙ্গলবার ফেনীর দাগনভূঞাতে নবনির্মিত উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন করা হয়। একই সাথে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে বোরো,হাইব্রিড ধান, গম, ভুট্টা ,সরিষা, সূর্যমুখী চিনাবাদাম, শীতকালীন আবার ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে দাগনভূঞা উপজেলা নির্বাহি অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষিবিদ তোফায়েল আহমেদ চৌধুরীর, উদ্ভোদক উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহীন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুবাইয়্যাত বিন করিম, উপজেলা কৃষিবিদ রাফিউল ইসলাম, সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা কৃষক লীগ সভাপতি মোঃ শাহ আলম, ডিজিএম জাহিদুল ইসলাম ।এছাড়া উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক বৃন্দ। স্বল্প খরচে এবং স্বল্প পরিশ্রমে উৎপাদন বৃদ্ধির জন্য প্রশিক্ষণের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা।