1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

আজ ফেনীর ৫ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত হবে

শহর প্রতিনিধি
  • প্রকাশ : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

 ফেনী পৌরসভা সহ জেলার ৫ পৌরসভা নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত করা হবে আজ শুক্রবার। সব পৌরসভায় একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী হওয়ায় তৃণমূলের ভোটাভুটি গ্রহণ করা হবে। ইতিমধ্যে ভোট গ্রহনের প্রস্তুতিও মম্পন্ন হয়েছে।

দলীয় সূত্র জানায়, সরকারি দল আওয়ামী লীগ বুধবার ও বৃহস্পতিবার মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। গতকাল বৃহস্পতিবার ফরম বিক্রি ও জমা শেষ হয়েছে। মনোনয়ন বোর্ডের দায়িত্বে রয়েছেন আহবায়ক মাষ্টার আলী হায়দার, সদস্য পিপি হাফেজ আহম্মদ ও সদস্য সচিব একে শহীদ উল্যাহ খোন্দকার। ৫ পৌরসভায় মেয়র পদে ২২ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ফেনী পৌরসভায় বর্তমান মেয়র হাজী আলাউদ্দিন ছাড়াও পৌর আওয়ামীলীগ সভাপতি আয়নুল কবির শামীম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী মনোনয়ন ফরম জমা.দিয়েছেন।

পরশুরাম পৌরসভায় বর্তমান মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলই ফরম জমা দিয়েছেন। তিনি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক।

দাগনভূঞা পৌরসভায় বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক খান, ছাড়াও ফরম জমা দিয়েছেন পৌর আওয়ামীলীগ সভাপতি খায়েজ আহম্মদ, পৌর কমিটির সহ-সভাপতি আবুল কায়েস রিপন, কমিটির সাবেক যুগ্ম-সম্পাদক নুরুল হুদা হুদন, আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক মিন্টু ও কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম।

সোনাগাজী পৌরসভায় বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, পৌর আওয়ামীলীগ সভাপতি সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক নুর আলম।মিষ্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক নাছির উদ্দিন ভূঞা আরিফ, পৌর কাউন্সিলর নুর নবী লিটন, সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতিপুত্র শরিয়ত উল্যাহ রনি।ফরম নেন।

ছাগলনাইয়া পৌরসভায় বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ মোস্তফা ছাড়াও উপজেলা আওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, সাবেক সভাপতি সামছুদ্দিন।আহমেদ মজুমদার ভুলু, কাজী ফারুক ও মির্জা জাহাঙ্গীর আবেদন ফরম জমা দেন।

জেলা আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সদস্য সচিব একে শহীদ উল্যাহ খোন্দকার ফেনীর জমিন কে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৩ জন দলীয় আবেদন ফরম সংগ্রহ করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD