1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বেগম রোকেয়া নারীদের আলোর পথ দেখিয়েছেন – ফেনী জেলা প্রশাসক / দৈনিক প্রথম সময়

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বলেছেন, বেগম রোকেয়া নারীদের আলোর পথ দেখিয়েছেন। সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। সমাজ পরিবর্তনে নারীদের ভূমিকা অপরিসীম। নারীদের শুধু শিক্ষিত হলে হবে না। স্বাবলম্বী হতে হবে। নারীদের এক এক ক্ষেত্রে দৃষ্টিভঙ্গী এক এক রকম। তাই দৃষ্টিভঙ্গী পাল্টাতে হবে। নিজের মেয়েকে যেভাবে দেখেন নিজের পুত্রবধুকে সেভাবে দেখেন। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে আলোচনা সভা ও জয়ীতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তিনি এসব কথা বলেন। ‘কমলা রঙের বিশ্বে নারী, বাঁধার পথ দেবেই পাড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীস্থ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরীন আক্তার। ডে কেয়ার কর্মকর্তা সুলতানা রাজিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসেন দিগন্ত, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) নিশান চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা প্রমুখ। ফেনীতে ৫ জন শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ফেনী শহরের পূর্ব উকিলপাড়ার মঞ্জিলা আক্তার মিমি, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে নির্বাচিত হয়েছেন ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মটুয়া গ্রামের উম্মে হালিমা ঝিনুক, সফল জননী নারী ক্যাটাগরীতে নির্বাচিত হয়েছেন ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের খোদেজা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় সোনাগাজী উপজেলার আহম্মদপুর গ্রামের শেখ মাহফুজা আক্তার সোনিয়া, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় দাগনভূঞা উপজেলার করমুল্যাপুর গ্রামের জান্নাতুন আফরোজকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD