ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ১৩ ডিসেম্বর রোববার দুপুরে ৬ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। আটককৃত মাদকের সিজার মূল্য ১৮ লাখ দুই হাজার টাকা।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মো. সেলিমুদ্দোজা দৈনিক প্রথম সময়ের প্রতিবেদককে জানান, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনস্থ যশপুর বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার মো. রফিকুল ইসলাম এর সাথে ৬ জনের একটি নিয়মিত টহলদল কর্তৃক সীমান্ত পিলার-২১৮৯ এর ৬ এস হতে ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন কলোনী নামক স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময় ভারতীয় ৬ হাজার পিস ইয়াবা ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মাদকের সিজার মূল্য ১৮ লাখ দুই হাজার টাকা। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি