বিজয় দিবস উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাদিম উদ্দিন নাদিম ও সদস্য সচিব ইব্রাহিম মিয়াজি নয়নের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালীতে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাফর চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দুর রহমান দুলাল, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম খলিল বাবলু, সদস্য সচিব গাজী ইকবাল, ছাগলনাইয়া সরকারি কলেজ এর আহ্বায়ক মোঃ আসিফ, সদস্য সচিব আব্দুর রহিম সজিব, মনুরহাট আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের আহ্বায়ক কমিটির ১ নং যুগ্ন আহবায়ক ইয়াসিন সিকদার,সদস্য সচিব রাকিব উদ্দিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নাজিম উদ্দিন নাজিম, যুগ্ন আহ্বায়ক নাসির উদ্দিন ইমন, আরিফ হোসেন, মোঃ উল্ল্যাহ সুজন, পলাশ চৌধুরী, জাহেদ হোসেন (নোমান), ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। র্যালীটি ছাগলনাইয়া কলেজ রোড থেকে শুরু করে জিরো পয়েন্ট পদক্ষিন করে সরকারি কলেজস্থ শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধার মাধ্যমে সমাপ্তি ঘটে।