১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটির দিনে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় বিএসআরএম নিকটস্থ স্থানে গড়ে উঠা নান্দনিক দর্শনীয় স্থান হয়ে উঠেছে আরশিনগর ফিউচার পার্কে মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা পার্কে আসতে শুরু করেন। বেলা গড়ানোর সাথে সাথে দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে। এদিন দর্শনার্থীদের জন্য প্রবেশ ফ্রি ১০০ টাকা বহাল থাকলেও দুইটি টিকেটের সাথে একটি টিকেট ফ্রীতে দেওয়া হয়েছে।মেম্বারশিপদের জন্য সকল কিছুতে ২০% ডিসকাউন্ট। এছাড়াও ছিল পরিচিতি সভা ও দেশ বরণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খানাপিনা। দিনব্যাপী এ আয়োজনে খানাপিনার জন্য বাহিরে ছুটতে হয়নি। অরকিস রেষ্টুরেন্টে ১০১ আইটেম দিয়ে বুফে খাওয়া মিলেছে মাত্র ৭৭৭ টাকায়।শিশু-কিশোরদের জন্য পার্কে বিরাজমান নানানরকম রাইড গুলোতেও দিবসটি উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, চট্টগ্রামের মিরসরাইতে ২০১৫ সালে ব্যক্তি উদ্যোগে ১২ একর জমির উপর গড়ে তোলা হয় বৈচিত্রময় বিনোদন কেন্দ্র আরশিনগর ফিউচার পার্ক। দেশি-বিদেশি নানা প্রজাতির গাছ ও শিশুদের খেলার জন্য আধুনিক সব সরঞ্জামে সাজানো হয়েছে বিনোদনকেন্দ্রটি।
পাহাড় ও সমুদ্রের কাছে এমন মনোমুগ্ধকর পরিবেশ আকৃষ্ট করে ভ্রমন পিপাসু ও বিনোদনপ্রেমীদের। পরিবার পরিজন নিয়ে এখানে এসে নানারকমর রাইডস্ উপভোগের সুযোগ পাওয়ায় খুশী তারা।
প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ পিপাসুদের বিচরণে মুখরিত হয়ে উঠে আরশীনগর ফিউচার পার্ক। তাদের আকৃষ্ট করতে সব রকম চেষ্টা অব্যাহত রাখার কথা জানান, পার্কের স্বত্বাধিকারী নাছির উদ্দিন দিদার।
পাশাপাশি আঞ্চলিক শিল্পীদের সঙ্গীত পরিবেশনা বিনোদনে বাড়তি মাত্রা যোগ করে।